TRENDING:

Horoscope Today: ১২ মার্চ জীবন কতটা বদলাবে? শুভ কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
1/13
১২ মার্চ জীবন কতটা বদলাবে? শুভ কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯এই দিন অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজের সময়, সুযোগ, অর্থ বিসর্জন দিতে পারেন। এতে অন্যদের কাছ থেকে প্রচুর সম্মান এবং শ্রদ্ধা লাভ করবেন।
advertisement
3/13
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।এই দিন কেরিয়ার অথবা ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনও চমকপ্রদ এবং ইতিবাচক খবর আসতে পারে। তবে এর ফলে আর্থিক ভাবে লাভবান হবেন
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০।এই দিন আপনার বিলম্ব এবং বিভ্রান্তির কারণে পুরনো বিষয়গুলি উত্থাপিত হবে। পুরনো এবং নিষ্পত্তি না হওয়া কোনও কিছুর উপর মনোযোগ দিতে হতে পারে
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২অন্যরা কেমন বোধ করছেন এবং তাঁরা কী বিশ্বাস করছেন, সেই বিষয়ে ভাবা উচিত এবং বিনয়ীও হতে হবে। আপনি সাফল্যের পথেই রয়েছেন। তবে ভুল করা চলবে না।
advertisement
6/13
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২এই সময় মূল সমস্যা সমাধানের দিকেই আপনার সম্পূর্ণ মনোযোগটা থাকবে। তবে এসব ক্ষেত্রে ধৈর্য্য ধরে থাকাটাই মুখ্য বিষয়
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।এই দিনটি আপনার জন্য আশাব্যঞ্জক। আর আপনার আকর্ষণীয়তা প্রত্যেকেরই নজর কাড়বে। শারীরিক কসরতের অভাবের কারণে অসুস্থ থাকতে পারেন
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২এই দিন সাবধানে কথাবার্তা বলতে হবে, বিশেষ করে প্রিয়জনদের সঙ্গে তো বটেই! অন্য শহরে ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে
advertisement
9/13
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১এই দিন আপনার কাজ এবং চিন্তাভাবনায় আত্মবিশ্বাস ফুটে উঠবে। যে কোনও কঠিন কাজ সম্পন্ন করার জন্য এই দিনটা আদর্শ।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।এই দিন কোনও একজন ঘনিষ্ঠ বন্ধু অথবা সঙ্গী বাধাবিপত্তির মুখে পড়তে পারেন এবং তাঁদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে।
advertisement
11/13
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।এই দিন আপনি আসবাবপত্র, জামাকাপড় এবং প্রসাধন সামগ্রীর জন্য বেশ অনেক টাকাই খরচ করতে পারেন। তবে নিজের খরচ কমাতেও সক্ষম হবেন।
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।এই দিন আপনি পরামর্শ নিতে চাইবেন না এবং নিজের মতো করে কাজ করার জন্য জোরাজুরি করবেন। পড়াশোনা এবং কাজের ক্ষেত্রে উদ্যমী বোধ করবেন।
advertisement
13/13
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।এই দিন আপনার পুরনো মতাদর্শ নতুন এবং আধুনিক মতাদর্শে রূপান্তরিত হতে পারে। ঘরের চাহিদা পূরণ করতে গাড়ি অথবা অন্য সম্পত্তি কেনার জন্য ভাল সময়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horoscope Today: ১২ মার্চ জীবন কতটা বদলাবে? শুভ কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল