TRENDING:

Shukra Gochar: একমাসে দু'বার রাশি বদল শুক্রের, টাকার পাহাড়ে কারা? কাদের কপালে দুর্ভোগ?

Last Updated:
বৈদিক জ্যোতিষ অনুসারে অনেক সময় কোনও কোনও গ্রহ দুই বার রাশি পরিবর্তন করে থাকে। এর প্রভাব মানব জীবনেও পড়ে। আগামী মাসেই ধন-সম্পদ এবং বিলাসিতার গ্রহ শুক্র ২ বার গোচর অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছেন।
advertisement
1/5
একমাসে দু'বার রাশি বদল শুক্রের, টাকার পাহাড়ে কারা? কাদের কপালে দুর্ভোগ?
বৈদিক জ্যোতিষ অনুসারে অনেক সময় কোনও কোনও গ্রহ দুই বার রাশি পরিবর্তন করে থাকে। এর প্রভাব মানব জীবনেও পড়ে। আগামী মাসেই ধন-সম্পদ এবং বিলাসিতার গ্রহ শুক্র ২ বার গোচর অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছেন। প্রতীকী ছবি
advertisement
2/5
এই প্রসঙ্গে, শুক্র ২ ডিসেম্বর মকরে প্রবেশ করতে চলেছে এবং সেই মাসেই ২৮ তারিখে শুক্র কুম্ভে প্রবেশ করবে। ফলে তিন রাশির জীবনে উন্নতির যোগ তৈরি হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে খুশির হাওয়া। প্রতীকী ছবি
advertisement
3/5
মকর রাশিআপনার জন্য শুক্রের গোচর লাভজনক হতে চলেছে। কারণ শুক্রের এই গোচর আপনার ব্যক্তিত্বে চমক আনবে। এছাড়াও এই গোচরে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। দাম্পত্য জীবন সুখের কাটবে। আর্থিক বিষয়ে আপনার সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে। এই সময় কার্যক্ষেত্রে আপনি পরিশ্রমের দাম পাবেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। প্রতীকী ছবি
advertisement
4/5
বৃষ রাশিশুক্রের রাশি পরিবর্তন আপনার জীবনে অনুকুল পরিস্থিতি আনবে। কারণ শুক্রের রাশি পরিবর্তনে ভাগ্য আপনার সঙ্গ দেবে। এই সময় চাকরি প্রত্যাশীদের চাকরির যোগ রয়েছে। দেশে- বিদেশে যাত্রার যোগ রয়েছে। বিনিয়োগে লাভ রয়েছে। কর্মস্থলে লাভ পেতে চলেছেন। এই সময় আর্থিক ক্ষেত্রে আপনি লাভজনক ফল পাবেন। ব্যবসায় ভাল মুনাফার সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি
advertisement
5/5
কুম্ভ রাশিশুক্রের রাশি পরিবর্তন আপনার জীবনে লাভজনক হতে চলেছে। এই সময় কর্মক্ষেত্রে সফলতা পেতে পারেন। কাউকে ঋণ দিলে সেই অর্থ ফেরত পেতে পারেন। নতুন কোনও কাজ ভেবে থাকলে করে ফেলুন, সফল হবেন। এছাড়াও আপনার কথায় মানুষ প্রভাবিত হবে। আপনার জীবনসঙ্গীরও উন্নতি হবে। আপনার কোনও সম্পত্তি আটকে থাকলে তা ফিরে পাবেন। আপনার আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar: একমাসে দু'বার রাশি বদল শুক্রের, টাকার পাহাড়ে কারা? কাদের কপালে দুর্ভোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল