TRENDING:

Swapna Shastra: স্বপ্নে সোনা বা রূপো দেখা কিসের ইঙ্গিত? শুভ না অশুভ? কী বলছে স্বপ্ন শাস্ত্র?

Last Updated:
স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখে থাকি, এই স্বপ্নে আমরা নানা সময়ে নানা বিষয়ে দেখে থাকি। স্বপ্নে দেখা নানা জিনিস সবসময় যে সত্যি হয় তার কোনও অর্থ নেই।
advertisement
1/6
স্বপ্নে সোনা বা রূপো দেখা কিসের ইঙ্গিত? শুভ না অশুভ? কী বলছে স্বপ্ন শাস্ত্র?
স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখে থাকি, এই স্বপ্নে আমরা নানা সময়ে নানা বিষয়ে দেখে থাকি। স্বপ্নে দেখা নানা জিনিস সবসময় যে সত্যি হয় তার কোনও অর্থ নেই। কিন্তু, প্রাচীন স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্নে দেখা কিছু জিনিসের কিছু মাহাত্ম্য রয়েছে। আমরা যা দেখি তা বাস্তবের সঙ্গে না মিললেও বহু ক্ষেত্রে তা অর্থবহ হয়। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ঘুমের মধ্যে স্বপ্নে অনেকেই সোনা, রূপো এবং টাকাপয়সার স্বপ্ন দেখেন। তা কি আদৌ শুভ না অশুভ? বিস্তারিত আলোচনা করা হল তা নিয়েই। প্রতীকী ছবি
advertisement
3/6
স্বপ্নে সোনা দেখাযদি আপনি সোনা দেখেন বা রূপোর কোনও বস্তু দেখেন তা আপনার জীবনে মিশ্র প্রভাব ফেলতে চলেছে। অর্থাৎ, আসন্ন সময় আপনার জীবনে কিছু কিছু অশুভ ইঙ্গিত পেতে চলেছেন। এছাড়াও অধিক খরচ হতে পারে। এই ধরনের স্বপ্ন দেখার অর্থ আপনার পরিবারে শীঘ্রই কোনও বিবাহ হতে চলেছে। এরফলে আপনার অত্যধিক ধন খরচ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/6
চুরি হয়ে যাওয়ার স্বপ্ন দেখলেস্বপ্ন শাস্ত্র অনুসারে যদি স্বপ্নে আপনার গয়না চুরি হয়ে যাওয়ার দৃশ্য দেখেন তাহলে তা অত্যন্ত অশুভ সঙ্কেত। এর অর্থ আগামী দিনে কোনও বিরোধী আপনার এবং আপনার পরিবারের হানি করতে পারে। এছাড়াও কোনও গোপন শত্রুও আপনার ক্ষতি করতে পারে। আবার যদি আপনি স্বপ্নে দেখেন আপনি সোনার গয়না কিনছেন তবে কোনও কাজে আপনার সাফল্য মিলতে চলেছে। প্রতীকী ছবি।
advertisement
5/6
স্বপ্নে কয়েন দেখাযদি আপনি স্বপ্নে কয়েন বা মুদ্রা দেখতে পান তবে তা অশুভ সঙ্কেত। এর অর্থ আপনার কষ্টের সময় আগতপ্রায়। আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কোনও কাজ হয়েও হবে না। ধন লাভ মাঝ পথে আটকে যাবে। প্রতীকী ছবি।
advertisement
6/6
স্বপ্নে টাকা নেওয়াস্বপ্ন শাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তির থেকে অর্থ নেন তা অত্যন্ত শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এর অর্থ আপনার আকস্মিক ভাবে ধনলাভ হতে চলেছে। আপনার আর্থিক স্থিতি মজবুত হতে পারে। এছাড়াও বহুদিন ধরে কোনও ইচ্ছা তা পূরণ হতে পারে। আপনার কাজ শীঘ্রই সম্পন্ন হবে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Swapna Shastra: স্বপ্নে সোনা বা রূপো দেখা কিসের ইঙ্গিত? শুভ না অশুভ? কী বলছে স্বপ্ন শাস্ত্র?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল