Half Moon Mark On Nail: নখের উপর অর্ধচন্দ্রাকার চিহ্ন আছে? এ কীসের ইঙ্গিত বলুন তো? জানলে চমকে উঠবেন
- Reported by:BENGALI NEWS18
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কারও নখের গোড়া ভাল করে লক্ষ্য করলে দেখা যায় অর্ধচন্দ্রাকার চিহ্ন। এই চিহ্ন সাধারণত নখের উৎপত্তিস্থলে দেখা যায়। এই চিহ্নের বৈশিষ্ট্য কী? এই চিহ্ন কী নির্দেশ করে?
advertisement
1/9

যদি নখের দিকে ভাল করে তাকানো হয়, তাহলে অনেকেই তাঁদের নখের গোড়ায় একটি সাদা অর্ধচন্দ্রাকৃতি দাগ দেখতে পাবেন। সবার হাতে যে থাকবেই তার কোনও মানে নেই। বৈজ্ঞানিক পরিভাষায়, নখের গোড়ার সাদা অর্ধচন্দ্রকে লুনুলা বলা হয়, যা সরাসরি ব্যক্তির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তবে, হস্তরেখাবিদ্যা এবং সামুদ্রিক শাস্ত্রে এর আলাদা অর্থ রয়েছে।
advertisement
2/9
নখে সাদা অর্ধচন্দ্রের তাৎপর্য--জ্যোতিষশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্র অনুসারে, নখে একটি সাদা অর্ধচন্দ্র যদি নীচের দিকে দেখা যায়, কিন্তু তিন মাসের মধ্যে উপরের দিকে চলে যায়, তাহলে এটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি একটি শুভ ঘটনার ইঙ্গিত দেয়।
advertisement
3/9
জ্যোতিষী রাজীব কৌশিকের মতে, যদি কোনও নখের নীচে সাদা অর্ধচন্দ্র দেখতে পান, তাহলে তা শুভ বলে বিবেচিত হয়। আর যদি হাতের সমস্ত আঙুলেই এই সাদা অর্ধচন্দ্র দেখা যায়, তবে তা সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের প্রতীক।
advertisement
4/9
যদি নখের নীচে অর্ধচন্দ্র খুব ছোট হয় তবে তা শুভ লক্ষণ, কিন্তু যদি এই চাঁদ নখের অর্ধেকেরও উপরে চলে যায় তবে তা অশুভ চিহ্ন।
advertisement
5/9
পাঁচ আঙুলের সাদা অর্ধচন্দ্রের তাৎপর্য-- যদি কারও তর্জনীর নখে অর্থাৎ প্রথম আঙুলে সাদা অর্ধচন্দ্র থাকে, তাহলে এর অর্থ হল, তাঁর কর্মজীবনে পদোন্নতি হতে পারে, সম্মান, পদ এবং প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/9
যদি কারও মধ্যমা আঙুলের নখে অর্থাৎ দ্বিতীয় বা মধ্যম আঙুলে সাদা অর্ধচন্দ্র থাকে, তাহলে এটি আর্থিক লাভের লক্ষণ। কোনও কারণে সেই ব্যক্তির আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি লোহা বা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাহলে তিনি আরও বেশি লাভবান হতে পারেন।
advertisement
7/9
যদি কারও অনামিকা বা তৃতীয় আঙুলের নখে সাদা অর্ধচন্দ্র থাকে, তাহলে এটি খ্যাতি এবং গৌরব বৃদ্ধি করে। সরকার, প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা আশা করা যায়।
advertisement
8/9
যদি সাদা অর্ধচন্দ্র কনিষ্ঠা অর্থাৎ চতুর্থ বা কনিষ্ঠ আঙুলে দেখা যায়, তাহলে এটি ব্যবসায় লাভ আনতে পারে বলে মনে করা হয়।
advertisement
9/9
যদি বৃদ্ধাঙ্গুলির নখে সাদা অর্ধচন্দ্র থাকে, তাহলে এটি প্রেম, বস্তুগত সুখ এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষণ বলে গণ্য করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Half Moon Mark On Nail: নখের উপর অর্ধচন্দ্রাকার চিহ্ন আছে? এ কীসের ইঙ্গিত বলুন তো? জানলে চমকে উঠবেন