Astrology: স্থান পরিবর্তন করতে চলেছে দেবগুরু! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, কবে থেকে শুরু হবে ভাল সময়? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guru gochar Rashifal: কিছুদিনের মধ্যেই স্থান পরিবর্তন করতে চলেছেন বৃহস্পতি৷ এই গোচরের প্রভাবে কপাল খুলবে ৪ রাশির জাতক জাতিকাদের৷
advertisement
1/8

দেবতাদের গুরু বলা হয় বৃহস্পতি গ্রহকে৷ বৃহস্পতির স্থান পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়৷ কিছুদিনের মধ্যেই স্থান পরিবর্তন করতে চলেছেন বৃহস্পতি৷ এই গোচরের প্রভাবে কপাল খুলবে ৪ রাশির জাতক জাতিকাদের৷
advertisement
2/8
পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে এপ্রিল মাসে গোচর করবেন বৃহস্পতি৷ ২০ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যা ৪টা ৪৩ মিনিটে গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবেন। বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪টি রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে৷
advertisement
3/8
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্র পদ গোচর ইতিবাচক ফল দিতে চলেছে৷ পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং কর্মজীবনে উন্নতির পথ খুলবে। কোনও বড় ও শুভ সংবাদ পেতে পারেন। বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন।
advertisement
4/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর শুভ হতে চলেছে৷ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কাজ সফলভাবে সম্পন্ন হবে। অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে ঋণ শোধ করার সুযোগ মিলতে পারে। সমাজে সম্মান বাড়বে এবং আপনার মতামত গুরুত্ব পাবে
advertisement
5/8
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির স্থান পরিবর্তন ইতিবাচক ফলদায়ক হতে চলেছে৷ কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। দায়িত্ব বাড়তে পারে।
advertisement
6/8
আর্থিক অবস্থা উন্নত হবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও সুখবর আনন্দ দেবে।
advertisement
7/8
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরের ফলে উপকৃত হবেন। একাধিক মাধ্যমে অর্থ উপার্জন করবেন এবং আর্থিকভাবে শক্তিশালী হবেন।
advertisement
8/8
সমাজে প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পাবে। পড়াশোনা বা পরীক্ষায় বড় সাফল্য আসতে পারে। ব্যবসায় বড় পরিকল্পনা থেকে লাভ হতে পারে। প্রচেষ্টা সফল হবে এবং কাজ সম্পূর্ণ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: স্থান পরিবর্তন করতে চলেছে দেবগুরু! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, কবে থেকে শুরু হবে ভাল সময়? জেনে নিন