TRENDING:

এক গ্লাস জল ঘুরিয়ে দেবে ভাগ্যের চাকা! জীবনের সব সমস্যা দূর হবে, কীভাবে জানুন

Last Updated:
Astro Water Tips: এক গ্লাস জল বদলে দিতে পারে জীবন! কীভাবে জেনে নিন।
advertisement
1/7
এক গ্লাস জল ঘুরিয়ে দেবে ভাগ্যের চাকা! জীবনের সব সমস্যা দূর হবে, কীভাবে জানুন
মাত্র এক গ্লাস ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা! বিশ্বাস হচ্ছে না তো! জ্যোতিষশাস্ত্র বলছে, এক গ্লাস জল দিয়েই জীবনের অনেক সমস্যা দূর করা যেতে পারে।
advertisement
2/7
ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র, সমস্যা যে কোনও দিকে থাকতেই পারে। তবে সেই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসার পথ খোঁজাটাই আসল কথা।
advertisement
3/7
জ্যোতিষ শাস্ত্র বলছে, এক গ্লাস জলের টোটকা দিয়ে জীবনের অনেক সমস্যার সমাধান করা যেতে পারে।
advertisement
4/7
জ্যোতিষশাস্ত্র বলছে, কারও মানসিক আবসাদের সমস্যা থাকলে এক গ্লাস জলের টোটকা খুব কার্যকরী। রাতে শোওয়ার আগে জল ভর্তি গ্লাস খাটের নীচে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে সেই গ্লাসের জল ফেলে দিতে হবে নর্দমায়। একটানা সাত দিন এই কাজ করতে পারলে মনের মধ্যে থাকা সব নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। শরীর ও মন হয়ে উঠবে চনমনে।
advertisement
5/7
জ্যোতিষশাস্ত্র বলছে, স্বামী-স্ত্রীর সম্পর্কে সমস্যা থাকলেও এক গ্লাস জলের টোটকা কাজে লাগবে। বৃষ্টির জল ভরে রাখুন একটি গ্লাসে। তার পর সেই জলভর্তি গ্লাস রেখে দিন শোওয়ার ঘরে। এতে বিবাহিত জীবন সুখে ভরে উঠতে পারে।
advertisement
6/7
সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটি গ্লাসে গঙ্গা জল ভরে নিন। তার পর সেই গ্লাস হাতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করুন। সেই জল বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। জ্যোতিষশাস্ত্র বলছে, এমনটা করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেবে, পরিবারের সদস্যদের নানারকম টেনশন কমবে।
advertisement
7/7
এই প্রতিবেদনের যাবতীয় তথ্য জ্যোতিষ ভিত্তিক। নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না। পাঠকরা নিজস্ব বিচার, বিবেচনায় এই প্রতিবেদন পড়বেন বলেই আমাদের বিশ্বাস।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
এক গ্লাস জল ঘুরিয়ে দেবে ভাগ্যের চাকা! জীবনের সব সমস্যা দূর হবে, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল