TRENDING:

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ৯ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
Daily Numerology Horoscope By Chirag Daruwalla 9 November: সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
advertisement
1/10
সংখ্যাতত্ত্বে ৯ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
advertisement
2/10
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলার সময় এটা নয়, কেন না নিজেরই যথেষ্ট সমস্যা রয়েছে। এই দিন মেজাজ ফুরফুরে থাকবে। শরীরও থাকবে তরতাজা। এনার্জির কমতি হবে না। সহজে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, যদিও তা দুঃসময়ের জন্য সঞ্চয় করে রাখা উচিত। এই সময়ে প্রেমে পড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।শুভ রঙ: ইলেকট্রিক গ্রে, শুভ সংখ্যা: ৪
advertisement
3/10
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে প্রতিদ্বন্দ্বিতা করার এটাই সময়। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কারও সাহায্যের প্রস্তাব গ্রহণ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ প্রতারণার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যার কারণে মনে বিষণ্ণতা থাকবে। অল্প পরিচিত কারও প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ৫
advertisement
4/10
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, ৩ জন্মতারিখের জাতক জাতিকারা উদার এবং দয়ালু স্বভাবের হয়ে থাকেন। শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের প্রতি এঁদের আগ্রহ রয়েছে। কারও সাহায্য নেওয়ার আগে সব দিক বিবেচনা করা উচিত, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক অনিশ্চয়তার পর শেয়ার বাজার থেকে ভাল মুনাফা মিলতে পারে। কোনও বক্তব্যই সঙ্গীর কাছে গ্রহণযোগ্য মনে হয় না। কেন? সেটার উত্তর খুঁজে বের করা উচিত। শুভ রঙ: পিচ, শুভ সংখ্যা: ১১
advertisement
5/10
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন একই সঙ্গে যেন শারীরিক ও মানসিক পরীক্ষা নেবে। পরে পস্তানোর চেয়ে বর্তমানে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। উত্তেজনা এবং অস্থিরতার কারণে ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। আগামী দিনে বড় কিছুর জন্য পরিকল্পনা করার এটাই ভাল সময়। শুভ রঙ: ডার্ক গ্রে, শুভ সংখ্যা: ২২
advertisement
6/10
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সম্পর্কে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে চলেছে। এক ধরনের মিশ্র অনুভূতি সারা দিন ঘিরে থাকবে। তীব্র মাথাব্যথা হতে পারে। সেরকম হলে বিশ্রাম নেওয়া উচিত। ব্যাঙ্ক ব্যালেন্স উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটানোর সুযোগ মিলবে। ভরপুর রোম্যান্সের সুযোগ রয়েছে। শুভ রঙ: প্যারট গ্রিন, শুভ সংখ্যা: ৮
advertisement
7/10
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, কর্তৃপক্ষের কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এখন। কবিতা এবং সাহিত্য সমাবেশে আগ্রহ থাকবে। মাথাব্যথা এবং জ্বর হতে পারে। এই সময় হাতে নগদ টাকা আসার সম্ভাবনা রয়েছে। ৬ জন্মতারিখের জাতক জাতিকারা মনে করেন, প্রেম মানে শুধু শরীর নয়, মন আরও কিছু চাইবে। শুভ রঙ: ডার্ক গ্রিন, শুভ সংখ্যা: ৫
advertisement
8/10
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, মুলতুবি থাকা কাজ ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোবে। এই দিন একই সঙ্গে শরীর এবং মনের পরীক্ষাও নেবে। তার জন্য তৈরি থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত কোনও লেনদেন হতে পারে। পেশাগত জীবনে ব্যপ্তি আনার এটাই সময়। রোম্যান্টিক স্মৃতি তৈরি হবে। নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগও মিলবে।শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ১৫
advertisement
9/10
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, পরিবার এবং বন্ধুদের কারণে সুখী হবেন ৮ জন্মতারিখের জাতক জাতিকারা। মনে খুশি এবং সন্তুষ্টি থাকবে। নানা দিক থেকে বেশ কিছু প্রাপ্তিও হতে পারে। ত্বকে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তবে এই দিন যে লাভ হবে তা কঠোর পরিশ্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সঙ্গীর জীবনে পরিবর্তন আনার সুযোগ মিলবে। শুভ রঙ: কফি, শুভ সংখ্যা: ৩
advertisement
10/10
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। ছোটদের কাছ থেকে কোনও খারাপ খবর দিন ভেস্তে দিতে পারে। স্বাস্থ্য সমস্যা অস্বস্তির কারণ হয়ে উঠবে। তবে কঠোর পরিশ্রমের সুফলও মিলবে। পেশাগত জীবনে সাফল্যও আসতে চলেছে। এই মুহূর্তে রোম্যান্সের কোনও সম্ভাবনা নেই। শুভ রঙ: গোল্ডেন ব্রাউন, শুভ সংখ্যা: ৯<span style="color: #000000;"><em><strong>(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )</strong></em></span>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Daily Numerology: সংখ্যাতত্ত্বে ৯ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল