TRENDING:

Daily Horoscope: রাশিফল ২৫ মার্চ; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
Daily Horoscope By Chirag Daruwalla: নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
1/13
রাশিফল ২৫ মার্চ: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
2/13
মেষ রাশি: শ্রী গণেশ বলছেন, মেষ রাশির জাতক জাতিকাদের এই দিনে একাধিক সমস্যায় জেরবার হতে হবে। বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে এমন বিষয় নিয়ে তর্ক হতে পারে আদতে যার কোনও অস্তিত্বই নেই। এর ফলে মনে বিরক্তি থাকবে। ব্যবসায় যদি ক্রোধান্বিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলেও ধৈর্য ধরতে হবে। না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং আরও বেশি সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনে আটকে থাকা টাকা হাতে আসতে পারে। এতে কিছুটা স্বস্তি মিলবে। এই টাকা দিয়ে দৈনন্দিন ব্যয় মেটাতে সক্ষম হবেন মেষ রাশির জাতক জাতিকারা। শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ১৪
advertisement
3/13
বৃষ রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিনে বৃষ রাশির জাতক জাতিকারা অহেতুক বিভ্রান্তিতে ভুগবেন। যার ফলে কোনও কাজই সম্পন্ন হবে না। ব্যবসার ক্ষেত্রেও মনে অদ্ভুত ভয় কাজ করবে। ফলে কোনও কাজেই মন বসবে না। তবে এই ভয় বা বিভ্রান্তির কোনও ভিত্তি নেই। এই দিনে স্ত্রীর সমর্থন এবং সাহচর্য পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। সন্ধ্যায় জাগরণ, ভজন, কীর্তনে অংশ নেওয়ার সুযোগ হবে, যা মনে শান্তি এনে দেবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তবেই সাফল্য ধরা দেবে। বাবার চোখের সমস্যা থাকলে কষ্ট বাড়তে পারে। শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ১১
advertisement
4/13
মিথুন রাশি: শ্রী গণেশ বলছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন খুব ফলদায়ক হতে চলেছে। পড়াশোনার জন্য সন্তানকে বিদেশে পাঠানোর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। এতে মনে আনন্দ থাকবে। তবে এই নিয়ে অবশ্যই পিতামাতা এবং স্ত্রীর সঙ্গে পরামর্শ করা উচিত। পরিবারের সদস্যদের প্রতি নিজ দায়িত্ব পালন করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এতে বাড়ির লোকও খুশি হবেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। এই দিন পরিবারের কোনও এক সদস্যের বিয়ে ঠিক হতে পারে। সন্ধ্যায় পরিবারের ছোটদের সঙ্গে হাসি মজায় কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের। শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ১
advertisement
5/13
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন কর্কট রাশির জাতক জাতিকারা ক্ষমতা এবং সরকারের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন বলে ইঙ্গিত মিলছে। তবে ব্যবসায়িক বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ কেউ ভুল পরামর্শ দিতে পারে। এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই দিন কোনও ভুল কাজ করতে রাজি হয়ে যেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। এ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সন্তানের সমস্যা হতে পারে, যা কর্কট রাশির কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই দিনে বাবা কোনও কাজ দিলে সময় মতো শেষ করতে হবে, নাহলে তিনি রাগ করতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার জন্য অভিজ্ঞ কারও পরামর্শের প্রয়োজন হতে পারে। সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে কেনাকাটা করতে বেরনোর সম্ভাবনা রয়েছে। শুভ রঙ: কমলা, শুভ সংখ্যা: ৬
advertisement
6/13
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন স্বাভাবিক হতে চলেছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আচরণ ঠিক রাখতে হবে। সন্তানদের সম্পর্কে কোনও আলোচনার সময়েও বজায় রাখতে হবে সংযম। উল্টোটা হলে বিরোধ দেখা দিতে পারে। যার জন্য পরে অনুশোচনা করতে হবে। শুধু তাই নয়, এই দিনে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে সম্পর্কে ফাটল তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই দিন অত্যন্ত শুভ। প্রত্যাশিত লাভ মিলবে। তবে অর্থ ব্যয়ও হবে। শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে কোনও ভাল খবর পেতে পারেন। শুভ রঙ: কালো, শুভ সংখ্যা: ১০
advertisement
7/13
কন্যা রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে। পুরনো রোগ ফের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে চিন্তা বাড়বে। এমনটা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাহলে পরবর্তীকালে সমস্যা আরও বাড়তে পারে। যারা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁদেরও কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে বাবা এবং ভাইদের সঙ্গে পরামর্শ করা উচিত। এই দিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে হতে পারে, তবে নিজস্ব চিন্তাভাবনা বা পরিকল্পনা কারও সঙ্গে আলোচনা করা ঠিক নয়, তারা এর সুবিধা নিতে পারে। শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ২
advertisement
8/13
তুলা রাশি: শ্রী গণেশ বলছেন, তুলা রাশির যে সব জাতক জাতিকা চাকরি করেন, তাঁদের জন্য এই দিন অত্যন্ত শুভ হতে চলেছে। ইচ্ছা অনুযায়ী যে কোনও কাজ করার সুযোগ মিলতে পারে। এতে মন ভাল হয়ে যাবে। আনন্দের সীমা থাকবে না। এবং তাঁরা সেই কাজ দক্ষতার সঙ্গে সম্পন্নও করবেন। আর্থিক অবস্থানও মজবুত হবে। যারা পারিবারিক ব্যবসা চালান, এদিন তাঁদের কারও কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তবে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই পরামর্শ নেওয়া উচিত। এই দিন গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা, সেখানে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে।শুভ রঙ: মেরুন, শুভ সংখ্যা: ৭
advertisement
9/13
বৃশ্চিক রাশি: শ্রী গণেশ বলছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন ব্যস্ততার মধ্যে কাটবে। ফলে পরিবারের সদস্যদের সময় দেওয়া সম্ভব হবে না। এতে স্ত্রী রাগ করতে পারেন। তবে এমন পরিস্থিতিতে বিবাদ না করে স্ত্রীকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই দিনে মায়ের সঙ্গেও তর্ক হতে পারে। যার কারণে বেশ কিছু কড়া কথা শোনার সম্ভাবনা রয়েছে। যারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। কারণ কিছু প্রিয় জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী, চুরি বা লোকসানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুভ রঙ: লাইম গ্রিন, শুভ সংখ্যা: ৩
advertisement
10/13
ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন ধনু রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায় লাভ হবে, তবে খুব সামান্য। যদিও সেই লাভ থেকেই ধনু রাশির জাতক জাতিকারা দৈনন্দিন খরচখরচা মেটাতে পারবেন। এই দিন বিলাসব্যসনের জন্য কিছুটা ব্যয় হবে। সন্তান বিদেশ থেকে ভাল খবর পেতে পারে, বিদেশে কাজের যোগও রয়েছে। আত্মীয়ের কাছ থেকে কিছু পাওয়ার কারণে মন অস্থির থাকবে, এই নিয়ে কারও কাছে কিছু প্রকাশও করা যাবে না। যারা ধার নেওয়ার কথা ভাবছেন, তাঁদের কিছুটা সময় অপেক্ষা করে যাওয়া উচিত। নাহলে পরিশোধ করা কঠিন হবে। শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ৪
advertisement
11/13
মকর রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন সৃজনশীল কাজে মকর রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। তবে সম্মান এবং খ্যাতি বাড়াবে এমন কোনও কাজে এই দিন হাত দেওয়া উচিত নয়, অন্যথায় পরে অনুশোচনা করতে হতে পারে। সন্তানদের খারাপ সঙ্গের কারণে মনে উদ্বেগ থাকবে। স্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা করা উচিত। তবে পরিচারকদের কাছ থেকে এই দিন ভাল খবর মিলতে পারে। শিক্ষাক্ষেত্রের সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদের বাবার সঙ্গে আলোচনা করা উচিত। তবেই সাফল্য অর্জন করা সম্ভব হবে। সন্ধ্যায় বন্ধুদের খাওয়াদাওয়ার আমন্ত্রণ জানানো যেতে পারে। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ৮
advertisement
12/13
কুম্ভ রাশি: শ্রী গণেশ বলছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনে বুদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও সারপ্রাইজ গিফট মিলতে পারে। সেটা নতুন গাড়ি, মোবাইল বা ল্যাপটপ হওয়ার সম্ভাবনা, যার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা বহুদিন অপেক্ষা করছেন। এই দিনে স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে দুজনের ভালবাসা আরও গভীর হবে। অন্য দিকে ব্যবসায় কাউকে বিশ্বাস করার আগে ভাইদের সঙ্গে আলোচনা করা উচিত। নাহলে পরবর্তীকালে তাঁরা পাশে নাও দাঁড়াতে পারে। এই দিন ভুল জায়গায় টাকা লগ্নি করার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকতে হবে। শুভ রঙ: আকাশি নীল, শুভ সংখ্যা: ৫
advertisement
13/13
মীন রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। বেশ কিছু জনসভা করার সুযোগ রয়েছে, সেখানে নতুন বন্ধুও তৈরি হবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, দীর্ঘদিনের বকেয়া টাকা হাতে আসবে। তবে ব্যবসায় মনোযোগ না দিলে আর্থিক ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে চলা বিবাদ কেটে যেতে পারে। এতে কিছুটা স্বস্তি মিলবে। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কে হঠাৎ অবনতি হওয়ার কারণে চিন্তা বাড়তে পারে। শুভ রঙ: ধূসর, শুভ সংখ্যা: ৯ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ২৫ মার্চ; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল