TRENDING:

Chandragrahan on Dolpurnima Vastu Eating Tips: রাত পোহালেই দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! ভুলেও মুখে দেবেন না ২ সবজি! অর্থকষ্ট অশান্তি অসুখে ছারখার সংসার! লন্ডভন্ড জীবন

Last Updated:
Chandragrahan on Dolpurnima Vastu Eating Tips: একে দোলপূর্ণিমা, তার উপর চন্দ্রগ্রহণ। এই পবিত্র দিনের পুণ্যতিথিতে আছে আহারবিধি ও আচরণ রীতিনীতি। তাই জেনে নিন এই মাহেন্দ্রক্ষণে কী খাবেন, কী খাবেন না। সংসারের মঙ্গল নির্ভর করে এর উপর।
advertisement
1/7
মঙ্গলে দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! খাবেন না ২ সবজি! অর্থকষ্ট অশান্তি অসুখে ছারখার সংসার!
মঙ্গলবার মাহেন্দ্রক্ষণ৷ একইসঙ্গে দোলপূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ৷ বহু যুগ পর ফাল্গুন পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ পড়েছে৷ বছরের প্রথম এই চন্দ্রগ্রহণটি বিকেল ৩:২০ (৩ মার্চ, ২০২৬) থেকে শুরু হবে এবং সন্ধ্যা ৬:৪৭ এ শেষ হবে। এটি কয়েক ঘন্টা স্থায়ী হবে। ভারতের মানুষ চন্দ্রোদয়ের পর সন্ধ্যা ৬:৩০ থেকে সন্ধ্যা ৬:৪৭ পর্যন্ত মাত্র ১৫ মিনিটের জন্য এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন। যেহেতু অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং বাংলার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে চাঁদ আগে উদিত হয়, তাই সেখানকার মানুষের গ্রহণ দেখার সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
2/7
দোল পূর্ণিমার দিন একাধিক আহারবিধি ও আচার আচরণবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে৷ আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্র অনুসরণ করে আহারবিধি তৈরি করা হয়৷ মরশুমি প্রভাব থেকে শরীরকে বাঁচাতে এই বিধি তৈরি করা হয়৷ সময়ের সঙ্গে সঙ্গে তাতে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ জেনে নিন চন্দ্রগ্রহণের দোলপূর্ণিমায় কী খাবেন, কী কী খাবেন না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
দোলপূর্ণিমায় আকাশে উৎসবে উঠবে রক্তিম চাঁদ৷ চন্দ্রগ্রহণের জেরে এই তিথির মাহাত্ম্য বেড়েছে বহু গুণে৷ তাই এই তিথিতে কোনওমতেই আমিষ আহার গ্রহণ করবেন না৷ মাছ, মাংস, ডিমের সঙ্গে এদিন এড়িয়ে চলুন পেঁয়াজ, রসুন, মুসুর ডাল-সহ সব তামসিক আহার৷ পরিবর্তে গ্রহণ করুন সাত্ত্বিক আহার৷
advertisement
4/7
যাঁরা পূর্ণিমার উপবাস করেন তাঁরা এই তিথিতে পঞ্চশস্য গ্রহণ করেন না৷ তাছাড়া এই দিনে গ্রহণ করা হয় না পোড়া ও সেঁকা খাবার৷ তাই ভাত ও রুটি এড়িয়ে চলুন দোলপূর্ণিমায়৷
advertisement
5/7
দু’টি সবজি গ্রহণ করবেন না চন্দ্রগ্রহণের দোলপূর্ণিমায়৷ সেগুলি হল শিম এবং সজনেডাঁটা৷ কারণ এই সময়ে শিমে পোকার সংক্রমণ হতে পারে৷ ফলে শিম থেকে স্বাস্থ্যহানি ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
6/7
এই তিথিতে সজনেডাঁটা খাবেন না৷ যদিও মরশুমি সবজি, তবুও পূর্ণিমা তিথিতে সজনেডাঁটা খাওয়া সংসারের জন্য মঙ্গলজনক বলে মনে করা হয় না৷ তাতে সংসারে অর্থহানি হয়৷ সংসারে অশান্তির ছায়া নেমে আসে৷
advertisement
7/7
দোলপূর্ণিমার পবিত্র তিথি পুণ্যদায়ী৷ এই সময়ে দূরে থাকুন নেশাজাতীয় খাবার থেকেও৷ মাদক-সহ কোনও নেশা এই দিনে গ্রহণ করবেন না৷ তাতে সংসারে সুখশান্তি ও শ্রীবৃদ্ধি বজায় থাকে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandragrahan on Dolpurnima Vastu Eating Tips: রাত পোহালেই দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! ভুলেও মুখে দেবেন না ২ সবজি! অর্থকষ্ট অশান্তি অসুখে ছারখার সংসার! লন্ডভন্ড জীবন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল