TRENDING:

Chandra Grahan 2026: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে? ভারত থেকে কি দেখা যাবে বিরল এই দৃশ্য? সুতককাল কি লাগবে? জানুন সব তথ্য

Last Updated:
Chandra Grahan 2026: ২০২৬ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ২৮ অগস্ট হলেও তা ভারত থেকে দৃশ্যমান নয়। একই দিনে শ্রাবণ পূর্ণিমা পড়ছে। সুতককাল প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা। পূর্ণিমার স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে
advertisement
1/5
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে? ভারত থেকে কি দেখা যাবে বিরল এই দৃশ্য? জানুন সব তথ্য
বছরের প্রথম চন্দ্রগ্রহণের পর এবার কৌতূহল, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘিরে। কবে রয়েছে বছরের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ? তথ্য বলছে, ২০২৬ সালের অগস্ট মাসে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি। ২৮ অগস্ট রয়েছে পরের চন্দ্রগ্রহণ।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, এই গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকার উপর সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে, মধ্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উদিত হবে এবং আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে অস্ত যাবে। তবে এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
advertisement
3/5
ফলত, এই গ্রহণটির কোনও সুতককাল নেই। ফলত, মার্চ মাসের চন্দ্র গ্রহণটিই একমাত্র দেখা যায় ভারত থেকে। এরপরের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
advertisement
4/5
এদিকে, অগস্ট মাসে একাধিক উৎসব পার্বন রয়েছে। ফলত সেই মাসের পূর্ণিমাও বেশ তাৎপর্যপূর্ণ। অগস্ট মাসে পূর্ণিমা হচ্ছে শ্রাবণ পূর্ণিমা। সেটি ২৮ অগস্ট পড়ছে। শ্রাবণ পূর্ণিমার তিথি নিয়ে ‘প্রলেখা ডট কম’-র তথ্য বলছে, তিথি শুরু হচ্ছে ২৭ অগস্ট ২০২৬ বৃহস্পতিবার। বৃহস্পতিবার ২৭ অগস্ট সকাল ৯ টা ০৯ মিনিটে। আর তিথি শেষ হচ্ছে পরের দিন ২৮ অগস্ট সকাল ৯ টা ৪৮ মিনিটে।
advertisement
5/5
উল্লেখ্য, মনে করা হয়, পূর্ণিমার ভোরে স্নান সেরে দান ও পুজো করলে তা পুণ্য এনে দেয়। তবে গ্রহণের দিন স্নান ও দানের বিশেষ রীতি রয়েছে। তা কিছু শাস্ত্রবিধি অনুযায়ী পালিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2026: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে? ভারত থেকে কি দেখা যাবে বিরল এই দৃশ্য? সুতককাল কি লাগবে? জানুন সব তথ্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল