Chandra Grahan 2026 Rashifal: হোলিকা দহনের দিনই চন্দ্রগ্রহণ! এই বিরল যোগে ৩ রাশির ভাগ্য বদল, আপনার রাশিতে অশুভ ছায়া না কি সাফল্যের হাতছানি? জেনে নিন ফলাফল
- Reported by:Koushik Adhikary
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Chandra Grahan 2026 Rashifal: ৩ মার্চ ২০২৬ হোলিকা দহনের দিন সিংহ রাশিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতে আংশিক দৃশ্যমান এই গ্রহণ জ্যোতিষ মতে বহু রাশির জীবনে পরিবর্তন আনবে। কার মান-সম্মান বাড়বে, কার সতর্ক থাকা জরুরি—জেনে নিন
advertisement
1/9

৩ মার্চ ২০২৬ তারিখে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। এই গ্রহণটি কেবল জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতেই নয়, বরং জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হোলিকা দহনের পূর্ণ তিথিতেই ঘটতে চলেছে।
advertisement
2/9
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ৩ মার্চের এই চন্দ্রগ্রহণের সময়কাল, ভারতে এর দৃশ্যমানতা এবং বেশ কিছু রাশির ওপর এর প্রভাব জেনে নিন।
advertisement
3/9
২০২৬ সালের ৩ মার্চ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই গ্রহণটি সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সংঘটিত হবে। যেহেতু ৩ মার্চ ভারতে হোলিকা দহন পালিত হবে, তাই এই গ্রহণের ধর্মীয় গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে ভারতের আকাশে এই গ্রহণের শেষ পর্যায়টি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা থাকায় এর 'সূতক কাল' নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।
advertisement
4/9
সিংহ রাশিতে এই গ্রহণ হওয়ার ফলে প্রতিটি রাশির জাতকদের জীবনে কম-বেশি পরিবর্তন আসবে। নিচে প্রধান কয়েকটি রাশির ওপর এর প্রভাব আলোচনা করা হল।
advertisement
5/9
মেষ রাশি: আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে।
advertisement
6/9
সিংহ রাশি: যেহেতু গ্রহণ আপনার রাশিতেই হচ্ছে, তাই শুরুতে কিছুটা মানসিক চাপ থাকলেও পরবর্তীকালে এটি আপনার জন্য সাফল্যের নতুন পথ খুলে দেবে। আপনার সৃজনশীলতা বাড়বে।
advertisement
7/9
ধনু রাশি: আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। অমীমাংসিত আইনি সমস্যার সমাধান হবে এবং বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
advertisement
8/9
বৃষ ও কন্যা রাশি: এই রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে হঠাত বড় কোনো ঝুঁকি নেবেন না।
advertisement
9/9
মকর রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বাদানুবাদে জড়াবেন না। মানসিক অস্থিরতা কাটাতে যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2026 Rashifal: হোলিকা দহনের দিনই চন্দ্রগ্রহণ! এই বিরল যোগে ৩ রাশির ভাগ্য বদল, আপনার রাশিতে অশুভ ছায়া না কি সাফল্যের হাতছানি? জেনে নিন ফলাফল