TRENDING:

Butterfly in House: বাড়িতে প্রজাপতি এলে কি বিয়ের যোগ? কোন রঙের প্রজাপতি বয়ে আনে অফুরন্ত ধন-সম্পদ ও শান্তি? জ্যোতিষ শাস্ত্রের এই ব্যাখ্যা আপনাকে অবাক করবে

Last Updated:
Butterfly Entering Home: বাড়িতে প্রজাপতি ঢুকলে বা গায়ে বসলে কি সত্যিই বিয়ের লগ্ন আসে? হলুদ, নীল না কি লাল — কোন রঙের প্রজাপতি কিসের ইঙ্গিত দেয়? জেনে নিন
advertisement
1/5
বাড়িতে প্রজাপতি এলে কি সত্যিই বিয়ের যোগ আসে? জানুন আসল সত্য
চলছে বিয়ের মরশুম। চারিধারে চলছে ছেলে মেয়েদের বিয়ে। তবে অনেকেই বিশ্বাস করেন বাড়িতে হঠাৎ করে প্রজাপতি এলে অথবা গায়ে প্রজাপতি বসলে বিয়ের লগ্ন লেগে যায়। তবে আসল সত্যিটা কী? এই বিষয়ে আমাদের জানিয়েছেন তারাপীঠ এর বিশিষ্ট জ্যোতিষী রাহুল ভট্টাচার্য। তিনি জানান বিভিন্ন ফুলের গাছ থেকে মধু সংগ্রহ করে প্রজাপতি। সেই প্রজাপতিই অনেক সময়ে ঢুকে যায় বাড়িতে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
শাস্ত্রে রয়েছে, প্রতিটি জীবই সব ক্ষেত্রে কিছু শুভ এবং কিছু অশুভ লক্ষণ নিয়ে আসে। যদি বাড়িতে হঠাৎ প্রজাপতি আসে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। হিন্দু ধর্মে প্রজাপতিকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। আর সেই কারণেই বিয়ের কার্ড এ প্রজাপতির ছবি দেওয়া থাকে।
advertisement
3/5
বাড়িতে প্রজাপতি এলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস করা হয়। এটিকে সুখের প্রতীক বলেও বিশ্বাস করা হয়। যদি বাড়িতে প্রজাপতি আসে তাহলে এটা নিশ্চিত বাড়িতে কোনও শুভ কাজ হতে চলেছে।
advertisement
4/5
বাড়িতে হলুদ প্রজাপতি এলে অর্থ ধন, সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসে। নীল প্রজাপতি এলে সুখ ও শান্তি বাড়িতে সর্বদা বিরাজমান হয়। লাল প্রজাপতি ঢুকলে শক্তি ও আর্থিক উন্নতি হয়। রাহুল বাবু আরও জানান বাড়িতে প্রজাপতি এলে সেই প্রজাপতির গায়ে হাত দেওয়া উচিত নয় বা উড়িয়ে বাইরে বের করে দেওয়া অশুভ লক্ষণ হতে পারে।
advertisement
5/5
এ পাশাপাশি বাড়িতে প্রজাপতির আগমন ঘটলে এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নতুন কোন সদস্যর আগমন ঘটতে চলেছে। বিশেষ করে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হতে পারে বলে বিশ্বাস করেন অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই সেই ধারণা সঠিক হয়।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Butterfly in House: বাড়িতে প্রজাপতি এলে কি বিয়ের যোগ? কোন রঙের প্রজাপতি বয়ে আনে অফুরন্ত ধন-সম্পদ ও শান্তি? জ্যোতিষ শাস্ত্রের এই ব্যাখ্যা আপনাকে অবাক করবে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল