Budh Gochar: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে বুধের প্রতিগমন, কোন ৫ রাশি শুভ ফল পাবে? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
- Reported by:Chirag Daruwalla
- ganeshagrace
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Mercury turns Retrograde in Aquarius: (February 26, 2026): কুম্ভ রাশিতে বুধের এই প্রতিগমনে কোন ৫ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন, তা জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক একে একে বিশদে।
advertisement
1/7

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বুধ কুম্ভ রাশিতে প্রতিগমন করবেন। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পূর্ববর্তী ছায়া-ছায়া আবেগগত মানসিকতা থেকে আরও বৌদ্ধিক এবং সামাজিক পর্যালোচনার দিকে মনোযোগ সরে যাবে। কুম্ভ রাশির প্রভাবে জাতক জাতিকারা সমষ্টিগত, প্রযুক্তিগত এবং ভবিষ্যৎ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। যোগাযোগের গ্রহ বুধের কুম্ভ রাশিতে পশ্চাদপসরণ হবে। বুধের এই অবস্থান আমাদের আইডিয়া এবং যোগাযোগের নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে। সাধারণত বিশৃঙ্খলার পরিবর্তে এই অবস্থানে জাতক জাতিকারা অনেক স্থির বোধ করবেন, দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ অবস্থান গ্রহণ করবেন। প্রযুক্তিগত প্রজেক্টগুলিতে সমস্যার সমাধান হবে, পুরনো বন্ধুদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন হতে পারে। প্রকাশ্যে নিয়ে আসার জন্য প্রস্তুত নয় এমন ধারণাগুলিকে পরিমার্জন করার জন্য এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। কুম্ভ রাশিতে বুধের এই প্রতিগমনে কোন ৫ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন, তা জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক একে একে বিশদে।
advertisement
2/7
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বুধ দশম স্থানে অবস্থান করবেন। এতে জাতক জাতিকারা কেরিয়ারে এবং জনসাধারণের মধ্যে খ্যাতি লাভ করবেন। অন্য ক্ষেত্রে যদিও তাঁরা বিলম্বের সম্মুখীন হতে পারেন। জাতক জাতিকাদের মধ্যে যাঁদের গত বছরের শেষের দিকে কোনও প্রফেশনাল প্রজেক্ট থেমে গিয়েছিল বা যাঁদের ক্ষেত্রে পদোন্নতি হাতছাড়া হয়ে গিয়েছিল, তাঁদের জীবনে আবার সেই বিষয়ে আলোচনা শুরু হতে পারে। আপনি দেখতে পাবেন যে অনেকেই এখন আপনার ধারণাগুলি শুনতে বেশ আগ্রহী হবেন, বিশেষ করে যদি আপনি সেগুলিকে পরিমার্জিত করে থাকেন। এই সময় জনসাধারণের মধ্যে নিজের ভাবমূর্তিকে আরও সুন্দর করে তুলতে পারবেন এবং কেরিয়ারে অগ্রগতির লক্ষ্যে প্রাক্তনদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে তা ব্যবহার করতে পারবেন।
advertisement
3/7
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত অন্যদের তুলনায়জীবনে অধিক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন। তবে, এবার তাঁরা তাঁদের জন্মকুণ্ডলীর উচ্চশিক্ষা এবং দর্শনের নবম ঘরে বুধের অবস্থানে মানসিক ভাবে আবার স্বচ্ছন্দ বোধ করতে পারেন। জাতক জাতিকারা এই সময় এমন কোনও বই পড়তে পারেন যা আগে কখনও শেষ করা হয়নি বা কোনও একটি ভাষা শেখার দিকেও তাঁরা মনোযোগ দিতে পারেন যা আগে ছেড়ে দিয়েছিলেন অথবা এমন একটি ভ্রমণ গন্তব্যে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে। মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি আসলে পিছনে ফিরে যাচ্ছেন না, বরং পিছনে ফেলে আসা জীবনের টুকরোগুলো পুনরুদ্ধার করতে চলেছেন। কুম্ভ রাশিতে বুধের এই প্রতিগমনে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন এবং কেরিয়ার সম্পর্কে সামগ্রিক দৃষ্টি সমৃদ্ধ হবে।
advertisement
4/7
কন্যা রাশি: কুম্ভ রাশিতে বুধের প্রতিগমন লাভজনক সাব্যস্ত হবে তো বটেই, তবে কন্যা রাশির জাতক জাতিকারা মূলত শৃঙ্খলার কারণে উন্নতি লাভ করবেন। যেহেতু এই রাশির জাতক জাতিকারা বুধের দ্বারা শাসিত, তাই জন্মকুণ্ডলীর দৈনন্দিন রুটিনের ষষ্ঠ ঘরে এই প্রতিগমন বেশ শুভ ফলদায়ক হবে। স্বাস্থ্য এবং কাজের জন্য প্রতিগামীকে শুভ বলাটা অদ্ভুত শোনালেও এটিকে আপনার জীবন সম্পর্কে একটি গভীর ও পরিষ্কার ধারণা এনে দেবে। অবশেষে আপনি আপনার কর্মপ্রবাহের ক্ষুদ্রতর ত্রুটিও বুঝতে পারবেন যা আপনাকে কয়েক মাস ধরে ধীর ফল দিচ্ছে। এটি ফিটনেস বা নিউট্রিশন পরিকল্পনা করার জন্যও একটি দুর্দান্ত সময়। এই সময়কালে আপনাকে আপনার জীবনযাত্রার মান উন্নত করার দিকেও পদক্ষেপ নিতে হবে।
advertisement
5/7
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলীর রোম্যান্স, আনন্দ এবং সৃজনশীলতার পঞ্চম স্থানে বুধের আগমন হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অতীতের যে কোনও কাজে অসাধারণ পরিবর্তন হতে পারে। পুরনো কোনও আকাঙ্খা আবার মাথাচাড়া দিতে পারে। কোনও সৃজনশীল প্রজেক্টে হঠাৎ কিছু অনুপস্থিতি টের পেতে পারেন। বুধের কল্যাণে জাতক জাতিকারা এই সময় যে কোনও অধরা থাকা ইচ্ছে, স্বপ্ন বা সম্পর্ক পুনরায় শুরু করতে পারেন। এতে আপনি জীবনে আবার নতুন কিছু খুঁজে পাওয়ার স্বাদ পাবেন। এটি আপনাকে জীবনকে অগ্রগতির দিকেও নিয়ে যাবে।
advertisement
6/7
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু নিজেদের রাশিতেই বুধের প্রতিগমন ঘটছে, তাই এই জাতক জাতিকারা অন্যদের তুলনায় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাবেন। এটি ব্যক্তিগত আত্মদর্শনের সময়। যদি আপনি মনে করেন যে আপনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন যা আর আপনার সঙ্গে খাপ খায় না তাহলে বুধের কল্যাণে আপনি নিজের মতো করে এবার জীবন সাজাতে পারবেন। আপনি হয়তো জীবনের একটি প্রধান দিক সম্পর্কে আপনার মতামত পরিবর্তিত হতে দেখবেন এবং এটি শুভ ফলও এনে দেবে। আপনার নিজের সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি হবে।
advertisement
7/7
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে বুধের প্রতিগমন, কোন ৫ রাশি শুভ ফল পাবে? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা