Bipattarini Vrat Date & Time 2024: বিপত্তারিণী পুজো কবে? জানুন ব্রতপালনের তিথি, দিনক্ষণ ও শুভ সময়
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bipattarini Vrat Date & Time 2024: বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷ ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়৷
advertisement
1/6

চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায়।
advertisement
2/6
আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷
advertisement
3/6
এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷
advertisement
4/6
বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷
advertisement
5/6
বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷
advertisement
6/6
বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ প্রচলিত বিশ্বাস, বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধা বিঘ্ন ও অশান্তি দূর হয়। বিপদ কেটে আসে সুসময়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bipattarini Vrat Date & Time 2024: বিপত্তারিণী পুজো কবে? জানুন ব্রতপালনের তিথি, দিনক্ষণ ও শুভ সময়