TRENDING:

Astrology: সূর্য-বুধ-বৃহস্পতির মহামিলনে তৈরি শক্তিশালী ব্রহ্ম আদিত‍্য যোগ! রবিবার থেকেই কপাল খুলবে ৩ রাশির, চাকরি ব‍্যবসায় টাকার বৃষ্টি

Last Updated:
Brahma Aditya Yog Rashifal: মিথুন রাশিতে আগে থেকেই বুধ এবং গুরু (বৃহস্পতি) অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের সঙ্গে একটি বিশেষ সংযোগ তৈরি করছে, যাকে ব্রহ্ম আদিত্য যোগ বলা হয়। জ্যোতিষে এই যোগকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী মনে করা হয়।
advertisement
1/9
সূর্য-বুধ-বৃহস্পতির মহামিলনে তৈরি শক্তিশালী ব্রহ্ম আদিত‍্য যোগ!রবিবারেই কপাল খুলবে ৩ রাশির
জ্যোতিষ শাস্ত্রে গ্রহের গোচর অর্থাৎ রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহের গোচর ১২ টি রাশির জীবনকেই প্রভাবিত করে। ১৫ জুন, রবিবার বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব।
advertisement
2/9
মিথুন রাশিতে আগে থেকেই বুধ এবং গুরু (বৃহস্পতি) অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের সঙ্গে একটি বিশেষ সংযোগ তৈরি করছে, যাকে ব্রহ্ম আদিত্য যোগ বলা হয়। জ্যোতিষে এই যোগকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী মনে করা হয়।
advertisement
3/9
১৫ জুন ২০২৫ থেকে শুরু হওয়া এই ব্রহ্ম আদিত্য যোগ বিশেষভাবে তিনটি রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে। ১৫ জুন থেকে ভাল সময় আসবে এই তিন রাশির। কেরিয়ার, ব্যবসা এবং সামাজিক জীবনে সাফল্য বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা।
advertisement
4/9
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের জন‍্য এই সময়টি অসাধারণ সাফল্য এবং আত্মবিশ্বাস নিয়ে আসছে। সূর্য, বুধ এবং বৃহস্পতি, এই তিন শক্তিশালী গ্রহের মিলনের ফলে ভাল সময় আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুবিধা পাওয়া যেতে পারে।
advertisement
5/9
ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভ এবং নতুন সুযোগের থাকবে। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার মর্যাদা বাড়বে। মোটের উপর এটি আপনার জন্য উন্নতি এবং সম্মান পাওয়ার সোনালী সময়।
advertisement
6/9
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকদের জন‍্যও এই ত্রিগ্রহী যোগ শুভ সময় আনতে চলেছে। শক্তি, আত্মবল এবং নতুন সুযোগের দ্বার খুলবে। সিংহ রাশির অধিপতি সূর্য। ফলে ত্রিগ্রহী ব্রহ্ম আদিত্য যোগের প্রভাবে কপাল খুলে যাবে এই রাশির জাতক জাতিকাদের।
advertisement
7/9
চিন্তায় দৃঢ়তা আসবে। পুরনো ঝগড়া বা বিতর্কে জয়লাভ করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে এবং মানসিক শান্তি পাবেন। চাকরি বা কেরিয়ারে নতুন শুরু করার জন্য এটি সবচেয়ে সেরা সময়। ব‍্যবসায়ীরা নতুন পরিকল্পনা বা প্রকল্পে কাজ শুরু করার ভাল সুযোগ। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
advertisement
8/9
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন‍্য সূর্য এবং বৃহস্পতির যোগ আশীর্বাদ হয়ে আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি সমাজে আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন।
advertisement
9/9
প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার ফলে নতুন সুযোগ আপনার সামনে আসবে। পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় থাকবে এবং অনেক মনোবাসনা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। এই সময়টি আপনার উন্নতি এবং সাফল্যের প্রতীক হয়ে উঠবে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: সূর্য-বুধ-বৃহস্পতির মহামিলনে তৈরি শক্তিশালী ব্রহ্ম আদিত‍্য যোগ! রবিবার থেকেই কপাল খুলবে ৩ রাশির, চাকরি ব‍্যবসায় টাকার বৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল