Astrology: রবিবারেই ২ মহাগোচর! কপাল খুলছে ৪ রাশির, দেড় বছর ধরে চলবে টাকার বৃষ্টি, সাফল্য হাতের মুঠোয়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mahagochar Rashifal: রাহু-কেতু ১৮ মে তারিখে রাশি পরিবর্তন করছে। ১৮ মে ২০২৫ তারিখে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাহু গোচর করে কুম্ভ রাশিতে আসবে। অন্যদিকে, তার আগে সন্ধ্যা ৪টা ৩০ মিনিটে কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে আসবে।
advertisement
1/8

জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ১৮ মে তারিখটি। বছরের দ্বিতীয় বৃহত্তম গোচর হতে চলেছে আজকের দিনে, অর্থাত্‍ রবিবার। দুটি বড় গ্রহ রাহু এবং কেতুর গোচরের প্রভাব পড়বে সমস্ত মানুষের জীবনের উপর।
advertisement
2/8
রাহু-কেতু ১৮ মে তারিখে রাশি পরিবর্তন করছে। ১৮ মে ২০২৫ তারিখে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাহু গোচর করে কুম্ভ রাশিতে আসবে। অন্যদিকে, তার আগে সন্ধ্যা ৪টা ৩০ মিনিটে কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে আসবে।
advertisement
3/8
রাহু এবং কেতুর মহাগোচরের বড় প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপরে। তবে বিশেষবাবে লাভবান হবে চারটি রাশির জাতক জাতিকারা।
advertisement
4/8
মেষ রাশি: রাহু কেতুর গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন‍্য লাভজনক হতে চলেছে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য মিলবে। কেরিয়ারে প্রোমোশন পাওয়ার যোগ রয়েছে। আয়ও বাড়তে পারে। বেকারদের চাকরি মিলবে।
advertisement
5/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাহু-কেতু গোচর সব ক্ষেত্রে লাভজনক হবে। সরকারি ক্ষেত্রে কাজ করা লোকদের বড় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। প্রাইভেট সেক্টরের কর্মরতদের প্রোমোশন মিলবে। বেতন বাড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
advertisement
6/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাহু এবং কেতুর গোচর কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে লাভজনক হবে। উচ্চ শিক্ষা পাওয়ার স্বপ্ন পূরণ হবে। অন‍্য কারও সাহায্যে বড় কাজ সম্পন্ন হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
advertisement
7/8
কন‍্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য রাহু এবং কেতুর গোচর ভাল সময় নিয়ে আসবে। পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। পুরনো রোগ থেকে মুক্তি মিলতে পারে। ধন-সম্পদ বাড়বে। বিতর্কে জয় হবে
advertisement
8/8
ধনু রাশি: রাহু-কেতু গোচরের ফলে ধনু রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সাফল‍্য মিলবে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় লাভ হবে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ধনসম্পদের বৃদ্ধি হবে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: রবিবারেই ২ মহাগোচর! কপাল খুলছে ৪ রাশির, দেড় বছর ধরে চলবে টাকার বৃষ্টি, সাফল্য হাতের মুঠোয়