Astrology: বৈশাখ শুরুর ঠিক ৫ দিন পরেই...নবপঞ্চম রাজযোগে মালামাল ৩ রাশি! নতুন বছরে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Baisakh Nabapancham Rajyog Rashifal: আজ থেকে শুরু হবে বাঙালির নতুন বছর। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোন থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৈশাখ। নতুন বছর শুরু হওয়ার ঠিক ৫ দিন পরেই তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। এই রাজযোগের প্রভাব পড়তে চলেছে ১২ রাশির জাতক জাতিকার উপরেই।
advertisement
1/9

আজ থেকে শুরু হবে বাঙালির নতুন বছর। জ‍্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোন থেকেও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৈশাখ। নতুন বছর শুরু হওয়ার ঠিক ৫ দিন পরেই তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। এই রাজযোগের প্রভাব পড়তে চলেছে ১২ রাশির জাতক জাতিকার উপরেই।
advertisement
2/9
আগামী ২০ এপ্রিল, বাংলা ক‍্যালেন্ডার অনুযায়ী বৈশাখের ৬ তারিখে মঙ্গল দেব এবং বরুণ দেব মিলে তৈরি করতে চলেছে নবপঞ্চম রাজযোগ। ২০ এপ্রিল তারিখে সকাল ৪টা ২০ মিনিটে এই ধরনের মহাযোগের সৃষ্টি হচ্ছে।
advertisement
3/9
গ্রহদের সেনাপতি মঙ্গল এবং ১৪ বছর ধরে একই রাশিতে থাকা বরুণ গ্রহ একে অপরের থেকে ১২০ ডিগ্রি কোণে থাকবে যার ফলে ত্রিকোণ দৃষ্টি তৈরি হবে।
advertisement
4/9
বরুণ এই সময়ে মীন রাশিতে রয়েছে। যে জাতকদের কুণ্ডলীতে মঙ্গল বা বরুণের প্রভাব রয়েছে বা তাদের মহাদশা বা অন্তর্দশা চলছে, তারা এই নবপঞ্চম রাজযোগ থেকে লাভ এবং স্বস্তি দুইই পেতে পারে। পদ, প্রতিপত্তি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি হতে পারে।
advertisement
5/9
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের উপর নবপঞ্চম মহাযোগের শুভ প্রভাব পড়তে পারে। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সম্মান বৃদ্ধি এবং আর্থিক লাভের পথ খুলতে পারে। পরিবারিক বিবাদ শেষ হতে পারে।
advertisement
6/9
ধর্মীয় কাজের প্রতি মনোযোগ বাড়বে। তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। নতুন পরিকল্পনায় কাজ শুরু করবেন এবং নতুন চাকরি ও নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
7/9
কন‍্যা রাশি: কন‍্যা রাশির জাতক জাতিকারা নবপঞ্চম রাজযোগ থেকে বিশেষ লাভ পেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হতে পারে। কোর্ট-কাছারির সংক্রান্ত সমস‍্যার সমাধান হবে। কেরিয়ারে উন্নতির পথ খুলবে। পরিশ্রমের ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। প্রেম জীবনে সাফল্য পাবেন। প্রতিটি ক্ষেত্রে শুভ সংকেত এবং সাফল্য পাবেন।
advertisement
8/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্যও নবপঞ্চম রাজযোগ সাফ‍ল‍্য নিয়ে আসবে। আত্মবিশ্বাস বাড়বে। প্রতিটি ক্ষেত্রে ভাল পারফরম্যান্স করতে পারবেন।
advertisement
9/9
চাকরি করা জাতক জাতিকারা নতুন সুযোগ পাবেন। নতুন ব্যবসা শুরু করার জন্যও এটি ভাল সময়। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বড় লাভ হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। পরিবার-পরিজনের সঙ্গে ভাল সময় কাটবে। জীবনে স্থিতিশীলতা আসবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: বৈশাখ শুরুর ঠিক ৫ দিন পরেই...নবপঞ্চম রাজযোগে মালামাল ৩ রাশি! নতুন বছরে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন