TRENDING:

Astrology: আর অপেক্ষা নেই...গোল্ডেন টাইম শুরু হয়ে গিয়েছে ৩ রাশির! মঙ্গল-সূর্যের মহামিলন, শক্তিশালী রাজযোগে কপালে টাকার বৃষ্টি

Last Updated:
Rajyog Rashifal: গ্রহদের সেনাপতি মঙ্গল সাহস, পরাক্রম, যুদ্ধ, আগ্রাসন এবং ভূমির কারক গ্রহ। অন্যদিকে সূর্যকে বলা হয় গ্রহের রাজা৷ এই দুই গ্রহের মিলনে তৈরি হবে আদিত্য মঙ্গল রাজযোগ৷
advertisement
1/8
আর অপেক্ষা নেই...গোল্ডেন টাইম শুরু হয়ে গিয়েছে ৩ রাশির! সূর্য-মঙ্গল রাজযোগে টাকার বৃষ্টি
সূর্যকে বলা হয় গ্রহের রাজা৷ মঙ্গলকে বলা হয় গ্রহের সেনাপতি৷ এই দুই গ্রহই জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শক্তিশালী দুই গ্রহ৷ তাই দুই গ্রহের গোচরের ফলে তৈরি রাজযোগের প্রভাবও অত্যন্ত শক্তিশালী৷
advertisement
2/8
গ্রহদের সেনাপতি মঙ্গল সাহস, পরাক্রম, যুদ্ধ, আগ্রাসন এবং ভূমির কারক গ্রহ। অগ্নিতত্ত্বের উগ্র স্বভাবের এই গ্রহ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে শনি-শাসিত কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, যেখানে তার সূর্যের সঙ্গে যুতি হয়েছে।
advertisement
3/8
মঙ্গল ও সূর্যের যুতি হলে যে রাজযোগ তৈরি হয়, তাকে মঙ্গলাদিত্য রাজযোগ বা আদিত্য মঙ্গল রাজযোগও বলা হয়। মঙ্গল ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে, তবে সূর্য ১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। ফলে ১৫ মার্চ পর্যন্ত এই মঙ্গলাদিত্য রাজযোগ কার্যকর থাকবে৷ এই গোচর ৩ টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে৷
advertisement
4/8
মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল৷ এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় নিয়ে আসতে চলেছে৷ কর্মজীবনে আসবে সাফল্য৷ আটকে থাকা কাজ সম্পন্ন হবে, বাধা দূর হবে। দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং মুনাফা বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগ থেকেও লাভের যোগ রয়েছে।
advertisement
5/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে আদিত্য মঙ্গল রাজযোগ৷ সিংহ রাশির অধিপতি সূর্য, যা সাফল্য ও আত্মবিশ্বাসের প্রতীক।
advertisement
6/8
এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে৷ এই সময়ে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মান-সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখের হবে এবং সম্পর্কের উন্নতি ঘটবে।
advertisement
7/8
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলাদিত্য রাজযোগ ইতিবাচক হতে চলেছে৷ দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে। আর্থিক সংকট দূর হতে পারে।
advertisement
8/8
একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষভাবে শুভ ও সফলতাদায়ক হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: আর অপেক্ষা নেই...গোল্ডেন টাইম শুরু হয়ে গিয়েছে ৩ রাশির! মঙ্গল-সূর্যের মহামিলন, শক্তিশালী রাজযোগে কপালে টাকার বৃষ্টি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল