TRENDING:

Astro Tips: যেমন তেমন করে কালো সুতো বেঁধে ক্ষতি ডেকে আনবেন না, জ্যোতিষের পরামর্শে নিয়ম মানলেই কামাল করবে এই ‘ধাগা’

Last Updated:
Astro Tips: এই নিয়ম মেনে কালো সুতো হাতে বাঁধলেই একাধিক কু নজর থেকে রক্ষা পাবেন আপনিও
advertisement
1/6
যেমন তেমন করে কালো সুতো বেঁধে ক্ষতি ডেকে আনবেন না, জ্যোতিষের পরামর্শে কামাল
আমরা অনেক সময় দেখি হাতে কালো সুতো বেঁধে রাখে অনেকে। অনেকের বিশ্বাস এই কালো সুতো কু নজর থেকে রক্ষা করে ব্যক্তিকে। তবে জানেন কি এই কালো সুতো হাতে পরার রয়েছে নির্দিষ্ট নিয়ম, জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বর্তমান তরুণ প্রজন্ম খুব একটা না পরলেও ৯০ দশকে কালো সুতো হাতে পায়ে কিংবা কোমরে পড়ার রীতি ছিল। এমনকি বাচ্চাদেরও কলায় কালো সুতোর সহযোগে ঝুলিয়ে রাখা হতো নজর কাঠি।
advertisement
3/6
তবে এই কালো সুতো পরার রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম। এই সুতো পড়ার নিয়ম রয়েছে শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার দিন। কারণ এই দুই দিনই আমরা হনুমানজির দিন হিসেবে জানি, এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
4/6
একটি কালো কার অথবা সুতো নিয়ে তার মধ্যে সাতটি গিট বাঁধতে হবে। এরপর সেটিকে গঙ্গা জলে চুবিয়ে নিতে হবে। এরপর সেই সুতোটিকে হনুমানজির সামনে রাখতে হবে।
advertisement
5/6
এরপর একটি প্রদীপ জ্বালিয়ে একবার অন্তত হনুমান চল্লিশা পাঠ করে নিতে হবে। হনুমান চল্লিশা পড়া হয়ে যাওয়ার পরেই সেই কালো সুতো অথবা ধাগাটি হাতে পড়ে নিতে হবে।
advertisement
6/6
এই নিয়ম মেনে যদি কালো সুতো অথবা কার হাতে পরা হয়, তাহলে একাধিক কু নজর ও বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন বলে এমনটাই দাবি জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: যেমন তেমন করে কালো সুতো বেঁধে ক্ষতি ডেকে আনবেন না, জ্যোতিষের পরামর্শে নিয়ম মানলেই কামাল করবে এই ‘ধাগা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল