TRENDING:

Ashok Sashthi Date & Vastu Easting Tips: রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সংসার-সন্তানের মঙ্গলকামনায় ভুলেও খাবেন না এই খাবার! জানুন

Last Updated:
Ashok Sashthi Date & Vastu Easting Tips: বাংলার ঘরে ঘরে গৃহিণীরা পালন করেন অশোক ষষ্ঠী। এই পুণ্যতিথির গুরুত্ব অনেক। সংসার ও সন্তানের মঙ্গলকামনায় কী করবেন, কী করবেন না, কী কী একদমই খাবেন না, জানুন।
advertisement
1/6
রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সংসার-সন্তানের মঙ্গলকামনায় ভুলেও খাবেন না এই খাবার! জানুন
মঙ্গলবার পালিত হবে এ বছরের অশোক ষষ্ঠী৷ প্রতি বছর তিথি নক্ষত্র অনুসারে চৈত্র বা বৈশাখ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ সংসার ও সন্তানের মঙ্গলকামনায় মা ষষ্ঠীর থানে পুজো নিবেদন করেন গৃহিণীরা৷
advertisement
2/6
চৈত্রমাসের ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ২৩ মার্চ, সোমবার দুপুর ৩.০৯ মিনিটে। এই তিথি থাকবে মঙ্গলবার দুপুর ১২.৩৭ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে অশোকষষ্ঠী পালিত হবে মঙ্গলবার। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/6
ব্রতীরা ব্রতপালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন৷ এর পর ব্রতের দিন বা অশোক ষষ্ঠী তিথিতে সাত্বিক আহার গ্রহণ করুন৷ সেদিন অন্ন গ্রহণ করবেন না৷ কোনও সেঁকা বা পোড়া খাবারও খাবেন না৷
advertisement
4/6
অশোক ষষ্ঠীর পুজো হয়ে গেলে সাবুমাখা, সাবুর খিচুড়ি, দুধ ফলমূল, সুজি, ফলারের মতো খাবার খেতে পারেন৷
advertisement
5/6
মুগকলাই, দই, অশোকফুলের ৬ টি কুঁড়ি, কাঁঠালিকলা অশোকষষ্ঠী পুজোর মূল উপকরণ। বাড়িতে বা মন্দিরে দু’ জায়গাতেই করা যায় এই পুজো।
advertisement
6/6
পুজো সমাপনে ৬ টি মুগকলাই, দই, কাঁঠালি কলা, অশোকফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয়। তবে এই ফলার গলাধঃকরণ করে খেতে হয় সরাসরি। দাঁতে কাটতে নেই। এটা খেয়েই উপবাস ব্রত ভঙ্গ করতে হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ashok Sashthi Date & Vastu Easting Tips: রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সংসার-সন্তানের মঙ্গলকামনায় ভুলেও খাবেন না এই খাবার! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল