TRENDING:

Ashada Sankranti Rituals: আজ লক্ষ্মীবারে আষাঢ় সংক্রান্তি! একটু হলেও খান এই সবজি! কাঁচা হলুদ দিয়ে বাড়ির প্রধান দরজায় করুন ছোট্ট কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর টাকা গুনে শেষ করতে পারবেন না!

Last Updated:
Ashada Sankranti Rituals: এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে জীবনে শুভ সূচনা হবে৷ পাথরচাপা কপালে খুলে যাবে সৌভাগ্যের ঝাঁপি৷
advertisement
1/7
আজ লক্ষ্মীবারে আষাঢ় সংক্রান্তি! একটু হলেও খান এই সবজি! মা লক্ষ্মীর কৃপায় পাবেন অঢেল টাকা!
বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজোর বিশেষ দিনে পড়েছে আষাঢ় সংক্রান্তি৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য বুধবারই পালিত হয়েছে এই বিশেষ তিথি৷ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এই পুণ্যতিথি পড়েছে বৃহস্পতিবার৷
advertisement
2/7
এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে জীবনে শুভ সূচনা হবে৷ পাথরচাপা কপালে খুলে যাবে সৌভাগ্যের ঝাঁপি৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
আষাঢ় সংক্রান্তির দিন অশ্বত্থ গাছের নীচে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ তার পর সাত বার গাছটিকে প্রদক্ষিণ করে সংসারের মঙ্গল কামনা করুন৷
advertisement
4/7
এদিন সন্ধ্যায় মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি বা বিগ্রহের সামনে আতপচাল এবং পদ্মফুল নিবেদন করুন৷ প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ এতে সংসারে সম্পদ ও শ্রী বৃদ্ধি হয়৷
advertisement
5/7
এদিন একমুঠো চাল, একমুঠো কালো তিল ও সন্দেশ দান করুন দরিদ্রকে৷ তাহলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারের উপর থেকে কেটে যায় অমঙ্গলের কালো ছায়া৷ পিতৃদোষ কেটে গিয়ে সংসারে অশান্তি দূর হয়ে শান্তি আসে৷
advertisement
6/7
একটু কাঁচা হলুদ, পঞ্চধাতুর টুকরো, একটু মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে দিন৷ এতে ঋণমুক্তি ঘটে এবং কাজে সাফল্য পাওয়া যায়৷
advertisement
7/7
আষাঢ় সংক্রান্তিতে আমিষ বর্জন করে নিরামিষ খাওয়াই ভাল৷ এদিন রাতে পরিবারের সকলে মিলে ঝিঙের তরকারি খান৷ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর অর্থলাভ হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ashada Sankranti Rituals: আজ লক্ষ্মীবারে আষাঢ় সংক্রান্তি! একটু হলেও খান এই সবজি! কাঁচা হলুদ দিয়ে বাড়ির প্রধান দরজায় করুন ছোট্ট কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর টাকা গুনে শেষ করতে পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল