TRENDING:

Snake: মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়! তারপরই যা ঘটল, শুনে চমকে উঠবেন! এত মনের জোর...

Last Updated:

Snake: পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীকে সোমবার সকালে সাপে কামড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা: সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সাপে কামড়াল মাধ্যমিক পরীক্ষার্থীকে। নিয়ে যাওয়া হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জানা গেছে, গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদি। তার বাড়ি আড়া এলাকায়। মাধ্যমিক পরীক্ষায় তার কেন্দ্র ছিল গোপালপুর উচ্চ বিদ্যালয়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীকে সোমবার সকালে সাপে কামড়ায়। তার পরেও সে সাহস করে পরীক্ষা দিতে গেছিল। পরীক্ষা কেন্দ্রে অসুস্থতা বোধ করলে তাকে তড়িঘড়ি প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই খানেই সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশি পাহারায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

তবে সাপটি বিষধর না নির্বিষ সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সুমিত মাঝি বলেন, “ওই ছাত্রীকে কোন নির্বিষ সাপে কামড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন যে চিকিৎসাধীন রয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Snake: মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়! তারপরই যা ঘটল, শুনে চমকে উঠবেন! এত মনের জোর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল