২০০৩-এর পুনরাবৃত্তি। ২০২৩-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয় করার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। চিরাচরিত প্রথা অনুযায়ী ফাইনালে একতরফা ম্যাচ খেলল অজিরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬ ও বিরাট কোহলি করেন ৫৪ রান। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
