TRENDING:

Operation Sindoor: শুরু অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা ভারতের! ধ্বংস জঙ্গি ঘাঁটি

Last Updated:

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ মৃত্যু হয় মোট ২৬ জনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করল ভারত৷ মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর৷
News18
News18
advertisement

পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷

এই হামলার সঙ্গে সঙ্গেই শ্রীনগরে বায়ুসেনার তৎপরতা বেড়েছে বলে খবর৷ পাকিস্তানের পাল্টা জবাবের আশঙ্কায় ভারতীয় আকাশসীমায় কড়া নজরদারি চালানো হচ্ছে৷ সূত্রের খবর, ভারতের এই মিসাইল হামলার পরই জম্মু কাশ্মীরে ফের নিয়ন্ত্ররেখার ওপার থেকে গোলাগুলি ছুড়তে শুরু করেছে পাকিস্তানি সেনা৷ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ মৃত্যু হয় মোট ২৬ জনের৷ তার পর থেকেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ভারত৷ অবশেষে শুরু হল সেই প্রত্যাঘাত৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: শুরু অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা ভারতের! ধ্বংস জঙ্গি ঘাঁটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল