বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। বিজেপি এই ঘটনাকে হত্যা বলেই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ এমনকী দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়না তদন্তের খবরও "সাজানো " বলেও দাবি করেছে বিজেপি। প্রসঙ্গত, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করছে সিআইডি৷
আজ অর্থাত্ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বাংলায় আইনের শাসন নেই বলে অভিযোগ করে এসেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এবার পাল্টা বিজেপি-র বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ জানাবে তৃণমূল। একইসঙ্গে ময়নাতদন্ত সাজানো দাবি করে, রাজ্য বিজেপি আদতে আইন ব্যবস্থার প্রতিই অসৌজন্য দেখিয়েছে, তাও অভিযোগ করবেন ডেরেক।
advertisement
SOURAV GUHA
Location :
First Published :
Jul 14, 2020 9:18 PM IST
