TRENDING:

'বিজেপির কথায় চলতে গিয়ে ভুল করছে কমিশন', সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে অভিযোগ সুজনের

Last Updated:

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "৮০ লাখ ভেরিফিকেশন এখনও বাকি। বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন ভুল করেছে। এসআইআর নিয়ে বিচারকদের দায়িত্ব দেওয়াটা এটা লজ্জার বিষয়"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর নিয়ে তৃণমূল এবং বিজেপির মতো প্রতিক্রিয়া দিল সিপিএমও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “৮০ লাখ ভেরিফিকেশন এখনও বাকি। বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন ভুল করেছে। এসআইআর নিয়ে বিচারকদের দায়িত্ব দেওয়াটা এটা লজ্জার বিষয়”।
এসআইআর নিয়ে কী বললেন সুজন
এসআইআর নিয়ে কী বললেন সুজন
advertisement

পাশাপাশি ন্যায্য ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কাপ্রকাশ করে সুজন চক্রবর্তী বলেন, “যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ যায়, তবে তার দায়িত্ব নির্বাচন কমিশন, এরপর রাজ্যের আধিকারিকদের”। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “তারপরেও যদি বাদ যায়, সেই বিচারকদের বিচার কে করবে, রাজ্য না কেন্দ্র? আসামের মত ডি ভোটার যদি হয়, তবে মানুষ মেনে নেবে না।”

advertisement

আরও পড়ুন: বামেদের সঙ্গেই সর্বাত্মক জোটে আইএসএফ! বুধবারের মধ্যেই কাটবে আসন রফা নিয়ে জট, ঘোষণা নওশাদের

সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন মানুষের সর্বনাশ করছে। আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেউ জমা না দিয়ে থাকে, তবে ১৪ তারিখের পর যদি জমা না নেওয়া হয় তবে সেটা ভয়াবহ অপরাধ হবে”।

advertisement

আরও পড়ুন: ‘এমন মারব মা হতে পারবি না’! গুরুগ্রামে ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগাল লিভ-ইন সঙ্গী

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

প্রসঙ্গত সুপ্রিম কোর্ট মঙ্গলবারই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের নির্ধারিত ১২টি নথির পাশাপাশি আধার ও মাধ্যমিক অ্যাডমিট কার্ডও বৈধ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে রাজ্যের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ডের বিচারকদেরও ব্যবহার করা যেতে পারে এসআইআরের কাজে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপির কথায় চলতে গিয়ে ভুল করছে কমিশন', সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে অভিযোগ সুজনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল