advertisement

নিউরো এন্ডোক্রিন টিউমরে আক্রান্ত ইরফান, কী এই বিরল রোগ?

Last Updated:

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিরল রোগের কথা জানিয়ে তামাম ভক্তকূলকে চমকে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷

#নয়াদিল্লি: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিরল রোগের কথা জানিয়ে তামাম ভক্তকূলকে চমকে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ তবে কী সেই রোগ, তখন সে বিষয়ে মুখ খোলেননি দেশের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা৷ ইরফানের সেই টুইটের পর থেকে তাঁর অসুস্থতা নিয়ে জল্পনাও বাড়ছিল৷ অবশেষে আজ নিজেই টুইট করে রোগের বিষয়ে খোলসা করলেন ইরফান৷ বিরল নিউরো এন্ডোক্রিন টিউমর হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এ দিন জানান তিনি৷
বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷
তবে তাঁর টিউমরটি কী ধরণের বা তা কোথায় হয়েছে এ বিষয়ে কিছুই জানাননি অভিনেতা৷
♦ কী এই নিউরো এন্ডোক্রিন টিউমর?
• এটি একটি বিরল ধরণের টিউমর৷
advertisement
• দেহের যে কোনও অংশেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷
• ফুসফুস, ক্ষুদ্রান্ত, অ্যাপেনডিক্স, অগ্নাশয়, মস্তিষ্ক- যে কোনও জায়গাতেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷
advertisement
• নিউরো এন্ডোক্রিন কোষ স্নায়ু কোষের মতো কোষ তৈরি করে৷
• যা হরমোন উৎপাদন করতে পারে৷
• বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷
• চার ধরণের হয় নিউরো এন্ডোক্রিন টিউমর৷
• ফিওক্রোমোসাইটোমা, মার্কার সেল ক্যান্সার, নিউরো এন্ডোক্রিন কার্সিনোমা এবং প্যারাগ্যাংলিওমা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিউরো এন্ডোক্রিন টিউমরে আক্রান্ত ইরফান, কী এই বিরল রোগ?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement