advertisement

জম্মু-কাশ্মীরের সোপোরে সেনার গুলিতে নিহত ২ জঙ্গি

Last Updated:

সেনার গুলিতে নিহত দুই জঙ্গি ৷ বুধবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় জঙ্গিদের ৷

#শ্রীনগর: সেনার গুলিতে নিহত দুই জঙ্গি ৷ বুধবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় জঙ্গিদের ৷
এক সেনা আধিকারিক জানিয়েছেন, সোপোরের পাজালপোরা গ্রামের একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পুরো গ্রাম ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী ৷
রাতে তল্লাশি বন্ধ রাখা হলে এলাকার ঘিরে রেখেছিল সেনাবাহিনী যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে ৷
advertisement
সকাল হতে তল্লাশি সুরু করলে সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ষ পাল্টা জবাবে নিরাপত্তাবাহিনীরাও গুলিবর্ষণ শুরু করে ৷ এনকাউন্টারে মৃত্যু হয়েছে দু’জন জঙ্গির বলে জানানো হয়েছে সেনার তরফে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরের সোপোরে সেনার গুলিতে নিহত ২ জঙ্গি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement