advertisement

পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল, কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির দখলে দুই ওয়ার্ড

Last Updated:

পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল, কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির দখলে দুই ওয়ার্ড

#পূজালি: বিধানসভার মতো সমতলের তিন পুরসভাতেই জয়জয়কার জোড়াফুলের ৷ প্রত্যাশা মতোই পূজালি পুরসভাও নিজের দখলে রাখল তৃণমূল ৷ পূজালি পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই জয় পেয়ে পুর ক্ষমতা দখল করল জোড়াফুল ৷ তবে তারই মধ্যে পূজালিতে উল্লেখযোগ্য ফল বিজেপির ৷ কংগ্রেস, সিপিআইএমকে পিছনে ফেলে পূজালিতে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির ৷
পূজালি পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১২টি, বিজেপির ঝুলিতে ২ ও কংগ্রেস এবং নির্দল প্রার্থী জিতেছেন একটি করে আসনে ৷ ৯ ও ৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপি ৷ কংগ্রেস জয় পেয়েছে শুধুমাত্র ৬ নং ওয়ার্ডে ৷ ১০ নং ওয়ার্ড থেকে জিতেছেন নির্দল প্রার্থী ৷
পূজালিতেই গত ১৪ তারিখ ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল ৷ ৯ নম্বর ওয়ার্ড থেকে সন্ত্রাসের অভিযোগ এসেছিল সবথেকে বেশি ৷ বিরোধীরা শাসক দল আশ্রিত দুষ্কৃতির দিকে অভিযোগের আঙুল তোলে ৷ অথচ সেই ৯ নম্বর ওয়ার্ড থেকেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ৷ অন্যদিকে, ১০ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল, কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির দখলে দুই ওয়ার্ড
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement