advertisement

সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

চাকরির স্থায়িত্বের আশ্বাসই নয় এবার সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#বাঁকুড়া: চাকরির স্থায়িত্বের আশ্বাসই নয় এবার সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে সিভিক পুলিশদের উদ্দেশ্যে এমনই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাল কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলের স্থায়ী পদে নিয়োগ করা হবে ৷ এমনকি সিভিক পুলিশদের জন্য ১০% শূন্য কনস্টেবল পদ সংরক্ষণ করা হয়েছে ৷’
একইসঙ্গে সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছরের পর সরকারি সুবিধা দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘৬০ বছর বয়স হলে মিলবে সরকারি সাহায্য ৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বস্তি ফিরল রাজ্যে কর্মরত আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন ৷
গতকালও ঝাড়গ্রামের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিভিক ভলান্টিয়ার, আশাকর্মীদের আশ্বাস দিচ্ছি, ৬০ বছরের আগে কারও চাকরি যাবে না ৷’
advertisement
সিভিক ভলান্টিয়ারদের চাকরির সময়কাল নিয়ে আশঙ্কার মেঘ জমা হয়েছে ৷ নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে বিচারাধীন সিভিক ভলান্টিয়ার মামলা ৷
এর আগে রেড রোডে খাদ্যসাথী অনুষ্ঠানের মঞ্চে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার, আশা কর্মী ও অস্থায়ী, কনট্রাক্টচুয়াল কর্মীদের কারোর ৬০ বছর পর্যন্ত চাকরি যাবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিভিক ভলান্টিয়ারদের স্থায়ী পদে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement