advertisement

পূজা ডডওয়ালকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সলমন

Last Updated:
#মুম্বই: একসঙ্গে ১৯৯৫ সালে বীরগতি ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী ৷ তিনি পূজা ডডওয়াল ৷ কিছুদিন আগে তাঁর একটি ভিডিও বার্তা থেকে জানা গিয়েছে, তিনি যক্ষ্মা রোগে ভুগছেন ৷ তবে তাঁর চিকিৎসা করার মতো কোনও টাকা-পয়সা নেই ৷ সেই ভিডিও বার্তায় তাঁর চিকিৎসার জন্য সলমন খানকে এগিয়ে আসার আবেদনও জানিয়েছিলেন অভিনেত্রী ৷
জানা গিয়েছে, এই ঘটনা সম্পর্কে জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাইজান ৷ তিনি জানিয়েছেন, পূজার অসুস্থতার বিষয়টি জানা ছিল না তাঁর। পূজার সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে তাঁর পুরো দল ৷ পূণেতে ‘দ্য-ব্যাং’ নামে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন ৷ সেখানে পূজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যতোটা পারি ওঁকে সাহায্যের চেষ্টা করছি ৷ আশা করি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে ৷’’
advertisement
advertisement
এর আগে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তাঁর কাছে চা খাওয়ারও টাকা নেই ৷ আর এই অবস্থায় তাঁকে ছেড়ে চলে গিয়েছেন তাঁর স্বামীও ৷ এই খবর পাওয়ার পরই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পূজা ডডওয়ালকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সলমন
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement