advertisement

পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের মামলা

Last Updated:

পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের মামলা

 #কলকাতা: ফের পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইনি জটিলতা ৷ ভোট শেষ হওয়ার পরও কাটেনি পঞ্চায়েত নিয়ে সমস্যা ৷ নিয়ম মেনে সুষ্ঠু ভাবে ভোট হয়নি, এই যুক্তিতে পুরো ভোট প্রক্রিয়া বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে ৷ বিজেপির তরফে করা এই মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ৷ গরমের ছুটির পর ৬ জুলাই মামলার পরবর্তী শুনানি ৷
সোমবার বিজেপি বুদ্ধিজীবী মঞ্চের তরফে চন্দ্র বসুর নেতৃত্বে কলকাতা হাইকোর্টে ভোট বাতিলের আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের করা হয় ৷ তাদের দাবি, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি নির্বাচন ৷ যথেচ্ছে রিগিং, কারচুপি হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ৷ এই পঞ্চায়েত ভোট বাতিল করুক হাইকোর্ট ৷’ মামলা গ্রহণের পর ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত হলফনামা জমা দিতে নির্দেশ দেয় ৷ সময়সীমা ২৯ জুন ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
এক দফায় পঞ্চায়েত ভোট গ্রহণ ও গণনা চলাকালীন অশান্তি ও হিংসার ঘটনার প্রতিবাদে সরব বিরোধীরা ৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট বাতিলের দাবি তুলেছিলেন বাম, কংগ্রেস ও বিজেপি নেতা ও সমর্থকেরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের মামলা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement