advertisement

ছুটিতে বাড়ি ফেরা হল না সদ্যবিবাহিত জওয়ানের, ছেলের মৃত্যু সংবাদে পাথর সুকমায় শহীদের মা

Last Updated:

কেউ সদ্যবিবাহিত, কেউ সবে যোগ দিয়েছেন চাকরিতে, সুখমায় নিহত তিন বাঙালি সিআরপিএফ

#কোচবিহার: মাস ছয়েক আগেই এবাড়িতে বসেছিল রোশনচৌকি ৷ ধুমধাম করে বউ নিয়ে বাড়ি ফিরেছিল বছর সাতাশের ছেলেটি ৷ আলো ঝলমলে সে বাড়ি জুড়ে আজ শ্মশানের নিস্তব্ধতা ৷ বাড়ি ঢোকার মুখে মানুষের শোকার্ত জটলা ৷ ভেসে আসছে সদ্যবিবাহিতার আর্তনাদ সঙ্গে ছেলে হারানো মায়ের গোঙানি ৷ ছ’মাস আগে ফুলে সাজানো গাড়ি থেকে বাড়ির উঠোনে পা রেখেছিল বরবেশী কৃষ্ণচন্দ্র দাস, আজ সেই ফিরছে কফিন বন্দি শবদেহ হয়ে ৷
সুকমায় মাওবাদী হামলায় নিহত ২৫ জন সিআরপিএফ জওয়ানের মধ্যে একজন এই কৃষ্ণচন্দ্র দাস ৷ সোমবার রাতেই কোচবিহারের বকুলতলার দাস বাড়িতে এসে পৌঁছেছিল দুঃসংবাদ ৷ মাওবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে এবাড়ির আদরের ছোট ছেলে ৷
৭৪ নং ব্যাটলিয়নে এসআই পদে কাজ করতেন কৃষ্ণচন্দ্র । তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর মা ৷ সদ্যবিবাহিতা স্ত্রীর অবস্থাও শোচনীয় ৷ এদিন কৃষ্ণচন্দ্রের শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছুটিতে বাড়ি ফেরা হল না সদ্যবিবাহিত জওয়ানের, ছেলের মৃত্যু সংবাদে পাথর সুকমায় শহীদের মা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement