advertisement

স্থগিতাদেশ তো উঠে গেল, কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ?

Last Updated:
#কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দেখা গেল আশার আলো ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট ৷ স্কুল শিক্ষক নিয়োগের আইনি জটিলতা কাটতে শুরু করায় খুশি শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা ৷ এখন প্রশ্ন তাহলে কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ?
তবে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, ফলপ্রকাশে কোর্টে নিষেধাজ্ঞা উঠলেও এখনই নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করা সম্ভবপর নয় ৷ কারণ- আরসিআই ট্রেনিংপ্রাপ্ত করা মামলার পরিপ্রেক্ষিতে ফলপ্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি রাজীব শর্মা ৷ এদিন তিনিই সব পক্ষের সওয়াল শুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ৷ এর রায়ের SSC-র ফলপ্রকাশে সবথেকে বড় বাধা কাটল ৷
advertisement
তবে এখানেই আশঙ্কার শেষ নয় ৷ নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশে এখনও রয়েছে আইনি বাধা ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা বিচারাধীন আদালতে ৷ পার্শ্বশিক্ষকদের করা একটি মামলাতেও আদালত স্টেট লেবেল সিলেকশন টেস্ট (SLST)-এর ফলপ্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ সেই নিষেধাজ্ঞা এখনও বহাল ৷ ফলে বাধা কাটলেও এখনই জট মুক্ত নয় শিক্ষক নিয়োগ ৷
advertisement
advertisement
আদালতের নির্দেশ ছাড়া এখনই ফলপ্রকাশ সম্ভব নয় ৷ আগামী সপ্তাহে পার্শ্বশিক্ষক মামলার শুনানি রয়েছে ৷ সেই মামলার উপরই ফলপ্রকাশ নির্ভরশীল ৷ সেক্ষেত্রে স্থগিতাদেশ উঠে গেলে আগামী সপ্তাহে ফলপ্রকাশ হতে পারে ৷
advertisement
এই মামলাটি ছাড়াও নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর বর্তমান শিক্ষকদের করা একটি মামলাও আদালতে বিচারাধীন ৷ তবে শুক্রবারের মামলার রায়ে শিক্ষক নিয়োগে বড় বাধা কাটল বলেই মনে করছে স্কুল সার্ভিস কমিশন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্থগিতাদেশ তো উঠে গেল, কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement