advertisement

প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফল

Last Updated:

প্রকাশিত হল মাদ্রাসা, আলিম, ফজিল পরীক্ষার ফলাফল ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়ল হাই মাদ্রাসায় ৷

#কলকাতা: প্রকাশিত হল মাদ্রাসা, আলিম, ফজিল পরীক্ষার ফলাফল ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়ল হাই মাদ্রাসায় ৷ পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও ৷
মাদ্রাসা শিক্ষা কমিশনের সচিব রেজানুল করিম জানিয়েছেন, ছাত্রীদের তুলনায় এবছর ছাত্রদের পাশের হার বেশি ৷ জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে পাশের হার সর্বাধিক ৷
এবছর মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ২৩ হাজার ৪৯ জন ছেলে ও ৪২ হাজার ৩৪৮ জন মেয়ে।
advertisement
পড়ুয়ারা ফল জানতে পারবেন অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ৷
advertisement
যে সব সাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলঃ-
১)http:// wbbme.org
২)http:// www.wbresults.nic.in
৩)http:// www.exametc.com
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর চেকবক্সে রোল নম্বর লিখলেই জানা যাবে পরীক্ষার ফলাফল ৷
এছাড়া মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা ৷ ফল জানতে মেসেজে WBBME লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠিয়ে দিলেই রিপ্লাই এসএমএসে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফল
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement