advertisement

যক্ষ্মা নির্মূলে তৎপর কলকাতা পুরসভা, জারি নির্দেশিকা

Last Updated:

লক্ষ যক্ষ্মাবিহীন সমাজ তৈরি ৷ আর যক্ষাকে সম্পূর্ণ নির্মূল করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পুরসভা ৷ এক বিবৃতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন ৷

#কলকাতা: লক্ষ যক্ষ্মাবিহীন সমাজ তৈরি ৷ আর যক্ষ্মা সম্পূর্ণ নির্মূল করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা ৷ এক বিবৃতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের এবার থেকে প্রতিদিন কতজন যক্ষ্মার চিকিৎসা করলেন তার লিখিত বিবরণ রাখতে হবে ৷
ওষুধ বিক্রেতাদের ক্ষেত্রেও একই নির্দেশিকা বহাল থাকবে প্রতিদিন বিক্রিত ওষুধের খতিয়ান রাখতে হবে সঠিক ভাবে ৷ সময়ে সময়ে তা পুরসভার দপ্তরে জমা দিতে হবে ৷ মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই পুরসভার এই পদক্ষেপ ৷
advertisement
advertisement
মনে করা হচ্ছে শহরে পুরসভা ডেঙ্গির বিরুদ্ধে যেমন অভিযান চালায় ঠিক তেমন ভাবেই যক্ষ্মার বিরুদ্ধেও অভিযান শুরু করবে ৷ জানা গেছে পুর প্রতিনিধিরা বাড়ি বাড়ি যক্ষ্মার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ৷ পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷ বিভিন্ন রকমের প্রচারের মাধ্যমেও জন সচেতনতা গড়ে তোলা হবে , লক্ষ যক্ষ্মাহীন তিলোত্তমা গড়ে তোলা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যক্ষ্মা নির্মূলে তৎপর কলকাতা পুরসভা, জারি নির্দেশিকা
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement