advertisement

কর্ণাটক বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি সমীক্ষায়

Last Updated:

ত্রিপুরার পর নজর থাকবে কর্ণাটকের নির্বাচনের উপরে ৷ ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা দখলে যুযুধান মোদি-রাহুল দুই পক্ষই ৷

#বেঙ্গালুরু: ত্রিপুরার পর নজর থাকবে কর্ণাটকের নির্বাচনের উপরে ৷ ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা দখলে যুযুধান মোদি-রাহুল দুই পক্ষই ৷ দক্ষিণের কংগ্রেস শাসিত রাজ্যে ক্ষমতা দখলে আগ্রাসী গেরুয়া শিবির মোদি ও রাহুল গান্ধি দুজনের জন্যই বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে এবারের নির্বাচন।
নির্বাচনের আগে করা জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে যে এবারের নির্বাচনে কর্ণাটকে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস ৷ চলতি মাসের ১ থেকে ২৫ তারিখের মধ্যে C Fore এই সমীক্ষা করে ৷ সার্ভেতে ১৫৪টি নির্বাচনী কেন্দ্রে প্রায় ২২৩৫৭ ভোটদাতার সঙ্গে কথা বলা হয় ৷
২০১৩ সালে C-Fore জানিয়েছিল যে কংগ্রেস ১১৯ থেকে ১২০টি আসন ৷ কংগ্রেস জয়ী হয় ১২২ টি আসনে ৷ কংগ্রেসের ভোট শতাংশ ৯% বেড়ে হতে চলেছে ৪৬ % ৷ সার্ভেতে দাবি করা হয়েছে এবছর কংগ্রেস জয়ী হতে চলেছে ১২৬টি আসনে ৷ বিজেপি জয়ী হবে ৭০টি আসনে ৷ ২০১৩ সালে বিজেপি জয়ী হয়েছিল ৪০টি আসনে ৷ তবে JD(s) এর আসন ৪০ থেকে কমে হতে চলেছে ২৭টি আসনে ৷ অন্যন্যরা পেতে চলেছে ৭ শতাংশ ভোট ও একটি আসন ৷
advertisement
advertisement
যাদের উপর সমীক্ষাটি করা হয় তাদের মধ্যে ৪৪ শতাংশ কংগ্রেসকে সমর্থন জানিয়েছে, ৩৩ শতাংশ সমর্থন জানিয়েছে বিজেপিকে, ১৭ শতাংশ JD(S) কে ৷ অন্যান্যদের সমর্থন জানিয়েছে ৮ শতাংশ ৷
সমস্যার মধ্যে জলের সমস্যাকে গুরুত্ব দিয়েছে ৩২ শতাংশ মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি সমীক্ষায়
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement