advertisement

অনুষ্কার মতো বউ সাজতে চাই, সব্যসাচীর কাছে আবদার করলেন দীপিকা!

Last Updated:

তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন !

#মুম্বই: তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ! মোটামুটি বলিউডের হাওয়ায় আপাত উড়ছে এইসব খবরই ৷ আর এই খবরে ইন্ধন জুগিয়েছে, খোদ নায়িকা দীপিকা পাড়ুকোন ! শোনা গিয়েছে, অনুষ্কা শর্মার বিয়ের পোশাক থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি বিয়ের সাজে সাজতে চান দীপিকা ! আর সেই কারণেই নাকি ঘন ঘন সব্যসাচীকে ফোন করে চলেছেন দীপিকা ৷ আর সব্যসাচীর কাছে একটাই আবদার ! অনুষ্কার মতো বউ সাজতে চাই ৷
অন্যদিকে, দীপিকার জন্মদিনে রণবীর ও দীপিকা দু’জনেই পরিবার নিয়ে পৌঁছেছিলেন মলদ্বীপে ৷ তবে গোটা বলিউডে ছড়িয়ে পড়েছিল মলদ্বীপ নয়, বরং শ্রীলঙ্কায় গিয়েছেন রণবীর-দীপিকা ৷ ঠিক এই সময়ই রটে গেল জন্মদিনের সঙ্গে সঙ্গে রণবীর ও দীপিকা নাকি এনগেজমেন্টটাও সেরে ফেলছেন ! তবে সে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও, জানা গিয়েছে রণবীরের পরিবারের পক্ষ থেকে দীপিকাকে নাকি দেওয়া হয়েছে বেশ দামি উপহার !
advertisement
শোনা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি ও ডায়মন্ড নেকলেস দীপিকাকে উপহার দিয়েছেন রণবীরের পরিবারের লোকেরা ৷ তবে এটাই এনগেজমেন্টের উপহার কিনা, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দুই পক্ষই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কার মতো বউ সাজতে চাই, সব্যসাচীর কাছে আবদার করলেন দীপিকা!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement