advertisement

রামনবমী মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Last Updated:

রামনবমী মিছিল ঘিরে উষ্ণতার পারদ চড়ছে ৷ সাঁইথিয়ায় রামনবমীর মিছিলে উত্তেজনার সৃষ্টি হয় ৷ পুলিশের নির্দেশ না মেনে অন্য পথে মিছিলে হাঁটেন উদ্যোক্তারা ৷

#হাওড়া: রামনবমী মিছিল ঘিরে উষ্ণতার পারদ চড়ছে ৷ সাঁইথিয়ায় রামনবমীর মিছিলে উত্তেজনার সৃষ্টি হয় ৷ পুলিশের নির্দেশ না মেনে অন্য পথে মিছিলে হাঁটেন উদ্যোক্তারা ৷ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মিছিল উদ্যোক্তরা ৷
রামপুরহাটেও রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ৷ গাড়িতে অস্ত্র মজুত করে মিছিল শুরু হয় ৷ পুলিশ গাড়িটি আটক করে ৷ এরপরই দু’পক্ষেই ব্যাপক গোলমাল শুরু হয় ৷ পুলিশকে হেনস্থার অভিযোগও উঠেছে ৷ রামপুরহাটেই ত্রিশূল হাতে মিছিলে সামিল হন লকেট চট্টোপাধ্যায়৷
অপরদিকে, মানিকতলায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচের সঙ্গে পালন হচ্ছে রামনবমী ৷ পুলিশের নিষেধ স্বত্ত্বেও তারস্বরে মাইক বাজানো চলছেই ৷ সুকিয়াস্ট্রিট, রাজাবাজারে চলছে হেলমেটহীন বাইক মিছিল ৷
advertisement
advertisement
রবিবার সকালে চুঁচুড়ার হেমন্ত কলোনি এলাকার স্থানীয় একটি মন্দিরে পুজোর আয়োজন করেছিল বিজেপি। অভিযোগ, পুজোয় বাধা দেন এলাকার তৃণমূল কাউন্সিলর সুনীল মালাকার। এর জেরে দু-পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চূঁচুড়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রামনবমী মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement