advertisement

ওয়েব সিরিজে নাকী অভিনয় করছেন অামির! রজনীশ ওরফে ওশো-র চরিত্রে

Last Updated:

বলিটাউনে খবর, আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশ ওরফে ওশো-র জীবনকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সকুন বাত্রা। চিত্রনাট্য লেখার কাজও শেষ। তবে, পূর্ণদৈর্ঘের ছবি নয়, একটি আন্তর্জাতিক স্ট্রিমিং চ্যানেলের জন্য ওয়েব সিরিজ। আর সবথেকে বড় চমক, রজনীশ-এর চরিত্রে অভিনয় করতে উৎসাহি আমির খান

#মুম্বই: বলিটাউনে খবর, আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশ ওরফে ওশো-র জীবনকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সকুন বাত্রা। চিত্রনাট্য লেখার কাজও শেষ। তবে, পূর্ণদৈর্ঘের ছবি নয়, একটি আন্তর্জাতিক স্ট্রিমিং চ্যানেলের জন্য ওয়েব সিরিজ। আর সবথেকে বড় চমক, রজনীশ-এর চরিত্রে অভিনয় করতে উৎসাহি আমির খান।
বিশ্বস্ত সূত্রের থেকে জানা যায়, স্ক্রিপ্ট পড়েই নাকী কাজটা করতে আগ্রহী হন আমির। এমনকী, তিনি লস এঞ্জেলসেও গিয়েছিলেন, ওই স্ট্রিমিং চ্যানেলের কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে। ড্রিম প্রজেক্ট 'মহাভারত' শুরু করার আগেই এই ছবিটা শেষ করতে চান 'দঙ্গল'স্টার।
advertisement
advertisement
আরও জানা যায়, স্ক্রিপটটা পড়ে মনে ধরে সকুন বাত্রার কাছের বন্ধু আলিয়া ভট্টরও। কিন্তু তিনি এই ছবিতে থাকছেন কীনা, তা এখনও নিশ্চিত নয়!
advertisement
এর আগে, শোনা গিয়েছিল করণ জোহর নাকী ওশো-র বায়োপিক বানাচ্ছেন। কিন্তু এই খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন করণ।
১৬ মার্চ 'নেটফ্লিক্স '-এ মুক্তি পায় ওশো-র জীবন নিয়ে ডকুমেন্টারি সিরিজ 'ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি'। ব্যাপক সাফল্য পায় সিরিজটি। সারা ফেলে বি-টাউনেও! ছবির প্রশংসা করে টুইট করেন ইমরান হাশমি, রীতেশ দেশমুখ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওয়েব সিরিজে নাকী অভিনয় করছেন অামির! রজনীশ ওরফে ওশো-র চরিত্রে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement