ট্রু-কলারের নতুন কল রেকর্ডিংয়ের সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পাবেন।
অ্যান্ড্রয়েড ৯ এবং তার পরবর্তী ভার্সনগুলির ক্ষেত্রে মিলবে এই সুবিধা।
এই সুবিধা অ্যাক্টিভেট করতে প্রথমেই ব্যবহারকারীকে সেটিংস-এ যেতে হবে।
অ্যাকসেসিবিলিটি অপশনে গিয়ে ট্রু-কলারের কল রেকর্ডিংয়ের অ্যাকসেসিবিলিটির অনুমতি দিতে হবে ব্যবহারকারীকে।
কিছু কিছু ডিভাইস ব্যবহারকারীর জন্য রয়েছে অন্য উপায়ও।
প্রথমে ব্যবহারকারীকে সেটিংস-এ যেতে হবে।
তার পর অ্যাকসেসিবিলিটিতে যেতে হবে ব্যবহারকারীকে।
এখানে ইনস্টল করা পরিষেবাগুলি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে এই ফিচার পাওয়া যাবে।
ব্যবহারকারী যখন কল রিসিভ করবেন, তখন কলার আই-ডি স্ক্রিন থেকে রেকর্ড অপশনে ট্যাপ করতে পারবেন।