মাইক্রোওয়েভের ভিতরে দুর্গন্ধ?
কিভাবে সহজেই মিনিটে মাইক্রোওয়েভ পরিষ্কার করবেন জেনে নিন
মাইক্রোওয়েভঅভেনের সব থেকে বড় সমস্যা হল তা পরিষ্কার রাখা। ক্রমাগত ব্যবহারের ফলে এর ভিতরের রডে খাবার আটকে যায়, ময়লাও জমে যায়।
বাজারে অনেক ধরনের পণ্য পাওয়া যায় যা এসব পরিষ্কার করতে সাহায্য করে।
কিন্তু সেগুলি সবই কোনও না কোনও রাসায়নিক। ফলে ব্যবহারের সময় সতর্ক থাকতেই হয়।
তবে নিশ্চিন্তে পরিষ্কার করতে চাইলে ঘরোয়া প্রাকৃতিক জিনিসের কোনও বিকল্প নেই। এগুলি সাধারণত কম ক্ষতিকর।
তেমনই একটি দ্রব্য হল লেবু। এই লেবু দিয়েই খুব সহজে পরিষ্কার করে ফেলা যায় মাইক্রোওয়েভ। দেখে নেওয়া যাক এক নজরে —
লেবুর প্রাকৃতিক অম্লতা তেল-কালি সহজে দূর করতে সাহায্য করে।
আবার এর সুগন্ধ মাইক্রোওয়েভের ভিতরে থাকা কোনও দীর্ঘস্থায়ী গন্ধকমিয়ে দিতে পারে।
মাইক্রোওয়েভে লেবুর জাদুকরী ব্যবহার: সব থেকে ভাল হয় ২-৩ কাপ জলের সঙ্গে একটি কয়েক টেবিল চামচ চামচ লেবুর রস মিশিয়ে দেওয়া।
একটি পাত্রে এই জল রেখে তা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিতে হবে। এরপর মাইক্রোওয়েভটি ৩-৪ মিনিটের জন্য চালিয়ে দিতে হবে।
লেমোনেড বাষ্প তৈরি করবে যা অভেনের গায়ে লেগে থাকা কোনও খাবার বা তেলের কণাকে নরম করে দেবে।
তারপর অভেন ঠান্ডা হলে একটি আধভেজা কাপড় দিয়ে মুছে নিলেই সব নোংরা পরিষ্কার হয়ে যাবে।
মাইক্রোওয়েভের বাইরের অংশ মোছার জন্য একটি পাত্র গরম জল নিয়ে লেবুর রস মিশিয়ে দিতে হবে।
এবার একটি কাপড় ভিজিয়ে ভাল করে নিংড়ে নিয়ে তা দিয়ে মুছে দেওয়া যেতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন