অ্যামাজন থেকে নেটফ্লিক্সের খরচ কমানোর উপায়
বর্তমানে খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। এক একটি ওটিটি প্ল্যাটফর্মের প্ল্যান এক একরকমের হয়।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইমের সবচেয়ে সস্তা মাসিক প্ল্যান কিনলেও, সেগুলিও তেমন সস্তা নয়।
এর জন্য প্রতি বছর ভারতীয় মুদ্রায় প্রায় ২২,০০০ টাকার বেশি দিতে হয়। কিন্তু, খুব সহজে এই প্ল্যানের দাম কমানো যেতে পারে।
নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং পরিষেবাগুলির খরচ কীভাবে কমানো যেতে পেরে?
স্ট্রিমিং পরিষেবা -একবারে সমস্ত স্ট্রিমিং পরিষেবাগুলির মেম্বারশিপ নেওয়ার পরিবর্তে, একবারে একটিই স্ট্রিমিং মেম্বারশিপ নেওয়া যেতে পারে।
প্রিয় শো অনুযায়ী প্ল্যান -সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার আগে, পরের মাসে যা দেখতে ইচ্ছা হচ্ছে, তা কোন স্ট্রিমিং পরিষেবাতে পাওয়া যাবে তা নিশ্চিত করতে হবে।
রোটেশন পরিকল্পনা-রোটেশন পরিকল্পনার প্রয়োগ করুন। কখন মেম্বারশিপ বাতিল করতে হবে ও কখন মাস শেষ হবে তার জন্য ক্যালেন্ডারের তারিখ সেট করুন।
অফারে চোখ রাখা -কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়মিত অফার দিয়ে থাকে মেম্বারশিপের, যা খরচ কম রাখতেও সাহায্য করে। এমন পরিস্থিতিতে, অফারগুলিতে নজর রাখা উচিত।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন