WhatsApp-এ একই সময় করা যাবে মাল্টিপল চ্যাট!
এই অপশনের সাহায্যে ব্যবহারকারীরা একই সময় একাধিক চ্যাট নির্বাচন করতে সক্ষম হবেন
মাল্টিপল চ্যাট নির্বাচনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন চ্যাটে ট্যাপ না করেও এগুলিকে মিউট, ডিলিট বা মার্ক করতে পারবেন
খুব সম্ভবত এই ফিচারটির নাম দেওয়া হবে, ‘Select Chats’
WaBetaInfo-র রিপোর্টে বলা হয়েছে যে WhatsApp আপাতত বিটা ভার্সনে এই ফিচারটির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে
এটি হোয়াটসঅ্যাপ উইন্ডোতে চ্যাট উইন্ডোর সামনে টিক বক্সে বা যে কোনও চ্যাটে রাইট-ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা
তবে এই ফিচারটি কেবলমাত্র WhatsApp-এর ডেস্কটপ অ্যাপে উপলব্ধ হবে
WhatsApp-এর ওয়েব ভার্সনে নয় যা সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে লগ ইন করা হয়
এটি সাধারণত লিঙ্কড ডিভাইস ফিচার ব্যবহার করে খোলা যায়
WhatsApp আরও একটি ফিচার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে,
এতে ব্যবহারকারীরা স্টেটাস আপডেটের ক্ষেত্রে আপত্তিকর যে কোনও স্টেটাস রিপোর্ট করার সুযোগ পাবেন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন