মাইক্রোওয়েভ কেনার আগে বিষয়গুলি জানুন
শহুরে জীবনে মাইক্রোওয়েভের প্রয়োজনীয়তা দ্রুত গতিতে বেড়ে চলেছে। কিন্তু সঠিক মাইক্রোওয়েভ নির্বাচনের জন্য কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন।
নতুন মাইক্রোওয়েভ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে।
স্বয়ংক্রিয় সেন্সর -স্বয়ংক্রিয় সেন্সরযুক্ত মাইক্রোওয়েভ সম্পূর্ণরূপে রান্না বা গরম করার পরে আপনা-আপনি বন্ধ হয়ে যায়।
যাতে কিছুক্ষণ পরে ওভেন থেকে খাবার বের করলেও তা গরম থাকে এবং এটি খাবারকে অতিরিক্ত গরম হওয়া থেকেও রক্ষা করে।
নিয়ন্ত্রণ প্যানেল -টাচ কন্ট্রোল প্যানেল সহ একটি মাইক্রোওয়েভ কেনাই ভাল। টাচ কন্ট্রোল প্যানেলটি যত্ন সহকারে পরিচালনা করতে হবে, কারণ এটি ঝুঁকিপূর্ণ।
বেশিরভাগ কোম্পানি এখন স্থানীয় বাজারে তাদের মাইক্রোওয়েভের জন্য অটোমেটিক কন্ট্রোল প্যানেল সরবরাহ করা শুরু করেছে।
চাইল্ড সেফটি লক -এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাঁদের পরিবারে ছোট বাচ্চা আছে তাঁদের মাইক্রোওয়েভ কেনার সময় এই বৈশিষ্ট্যটি মাথায় রাখা উচিত।
ওভেনে বৈদ্যুতিক লক সিস্টেম যে কোনও দুর্ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন