আইফোনের সর্বশেষ iOS 16 আপডেট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এর মাধ্যমে আইফোনের ইউজাররা বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করতে পারেন
আইফোন ব্যবহারকারীরা তাঁদের ফটো এবং ভিডিওগুলি একটি অ্যালবামে লুকিয়ে রাখতে পারেন। নিজেদের আইফোন অন্য কাউকে দেওয়ার সময় এই ফিচারটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে
আইফোনের ইউজাররা নিজেদের ফটোগুলিকে একটি পাসওয়ার্ড বা ফেসআইডির মাধ্যমে লুকিয়ে রাখতে পারেন এবং লক করে রাখতে পারেন
অ্যাপলের তরফে জানানো হয়েছে যে, ইউজাররা যখন ফটো এবং ভিডিওগুলি লুকিয়ে রাখেন, তখন সেগুলো হাইড অ্যালবামে চলে যায়
যাতে সেগুলো ইউজারদের লাইব্রেরিতে, অন্যান্য অ্যালবামে বা তাঁদের হোম স্ক্রিনের ফটো উইজেটে প্রদর্শিত না হয়
iOS 14 এবং পরবর্তী আপডেটে ইউজাররা এই লুকানো অ্যালবামটি বন্ধ করতে পারে, যাতে ফটোগুলি সম্পূর্ণ লুকানো থাকে
কিন্তু iOS 16-তে ইউজারদের লুকানো অ্যালবাম ডিফল্ট হিসাবে লক করা রয়েছে
এই ফিচার ব্যবহার করার জন্য, ইউজারদের কেবল একটি ফটো নির্বাচন করতে হবে। যা ফটো অ্যাপে সুরক্ষিত রাখা দরকার
এরপর স্ক্রিনের উপরের ডানদিকে কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে এবং Hide অপশন নির্বাচন করতে হবে
এরপর যে ফটো বা ভিডিও লুকিয়ে রাখা দরকার, তা নিশ্চিত করতে হবে Confirm অপশনে ক্লিক করে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন