WhatsApp ডিলিট করে দিলেও সেভ করে রাখা যাবে পুরনো কথপোকথন! জেনে নিন উপায়
সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই অ্যাপ।
এর মাধ্যমে ছবি, ভিডিও, লোকেশন এবং নথি শেয়ার করা যায়। তাই হোয়াটসঅ্যাপ এর স্টোরেজ ভর্তি হতে থাকে। সেই কারণে হোয়াটসঅ্যাপ এর চ্যাট ডিলিট করার প্রয়োজন হয়।
অনেক সময় দেখা যায় অনেক চ্যাট রয়েছে, যা সব সময়ের জন্য রেখা প্রয়োজন। কিন্তু স্টোরেজ পরিষ্কার করার জন্য চ্যাট ডিলিট করলেও ব্যবহারকারীদের সমস্যা হবে না।
হোয়াটসঅ্যাপ এ চ্যাট হিস্ট্রি খুব সহজেই সারা জীবনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়—
হোয়াটসঅ্যাপ-এর সেটিংসে গিয়ে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের চ্যাট ব্যাকআপ গুগল ডিস্কে নিতে পারেন।
যারা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার পর ও সকল মেসেজ সেভ রাখতে চান, তাঁদের হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার আগে নিজেদের চ্যাট ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হবে।
হোয়াটসঅ্যাপ-এর চ্যাট ব্যাকআপ নেওয়ার উপায় -
১- এ জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২- এরপর চ্যাট অপশনে ক্লিক করে চ্যাট ব্যাকআপ অপশনে যেতে হবে।
৩- এরপর ব্যাকআপ অপশনে ক্লিক করতে হবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন ৩- এরপর ‘মোর’ অপশনে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করতে হবে।