এই চাদরে শুলেই শরীর ঠান্ডা!
প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা, রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। এই পরিস্থিতিতে খানিকটা সুরাহা দিতে পারে এসি বিছানার চাদর।
এই বিশেষ বিছানার চাদর ঘর্মাক্ত গরমে একদিকে যেমন এনে দেবে শান্তির ঘুম, অন্যদিকে সাশ্রয় করবে বিদ্যুৎ-ও।
আজকাল বাজারে কিছু শীতল বিছানার চাদর বিক্রি হয়। এই চাদর পাতলেই বিছানা থেকে ঠান্ডা বাতাস বের হতে থাকে।
এই এসি বিছানার চাদরটির বিশেষত্ব হল এটি চালালে খুব কম বিদ্যুৎ খরচ করে এবং মোটেও শব্দ করে না।
এমনিতে সাধারণ বিছানার চাদরের মতোই দেখতে। শুয়ে পড়লেও কিছু পার্থক্য বোঝার উপায় নেই।
এর মধ্যে রয়েছে এক ধরনের জেল, যা ঠাণ্ডা করে দেয় উপরিতল। এর উপর বাতাস খেলে গেলেই ঠান্ডা অনুভূতি হয়।
এই চাদরের এক প্রান্তে, একটি নলের ভিতর একটি কুলিং ফ্যান লাগানো থাকে, যা চাদরের ভিতরে বাতাস পাঠায়।
পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি কন্ট্রোল বক্সও দেওয়া থাকে অবশ্য। সঙ্গে থাকে গরম বাতাস বের করার জন্য একটি নলও।
এই ধরনের চাদর অনলাইন এবং অফলাইন যেকোনও দোকানেই পাওয়া যাবে। অনলাইন শপিং সাইটগুলিতে এর দাম হয় ১৫০০-২০০০ টাকার মধ্য।
এমন উন্নত প্রযুক্তির বিছানার চাদর পরিষ্কার অবশ্য একটু ঝামেলার কাজ। সাধারণ চাদরের মতো কেচে ফেলা যাবে না।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন