১৯-এ মেসি বনাম রোনাল্ডো 

ইউরোপীয় ফুটবলের বৃত্ত ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন এশিয়ার ক্লাবের প্লেয়ার 

রেকর্ড টাকায় সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সিআরসেভেন, এখনও শুধু নতুন ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায়

অপরদিকে, বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে নিজের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি

দুই তারকা বিশ্বের দুই গোলার্ধে ফুটবল খেলায় ফুচবল প্রেমিরা ভেবেছিল আর হয়তো দেখা যাবে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ

কিন্তু জানুয়ারি মাসের ১৯ তারিখ ফের একবার সাক্ষাৎ হতে পারে মেসি রোনাল্ডোর

কারণ জানুয়ারিতে সৌদি আরব সফরে যাবে পিএসজি, সেখানকার দুটি শীর্ষ ফুটবল ক্লাব আল নাসের ও আল হিলালের মিলিত একাদশের বিরুদ্ধে খেলবেন পিএসজি

কিং ফাদ স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচ

অনুমান করা হচ্ছে সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারে এই ম্যাচের টিকিটের দাম, সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে

১৫ লক্ষ লোক আবেদন করে ফেলেছে টিকিটের জন্য

টিকেটের দাম শুরু হয়েছিল ৯৮৫,০০০ রিয়াল থেকে, যা ভারতীয় টাকায় যা প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা 

তবে টিকিটের চাহিদা যেই জায়গায় যাচ্ছে তাতে এখন দাম ২ মিলিয়ন রিয়াল, যা ভারতীয় টাকায় সাড়ে চার কোটি টাকার কাছাকাছি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন