এশিয়া কাপের ইতিহাসে প্রথম পাঁচ সর্বোচ্চ রান স্কোরার কারা
৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ২০২৩।
একদিনের বিশ্বকাপের জন্য ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। অংশ নিচ্ছে ৬ দেশ।
জেনে নিন এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ সর্বোচ্চ স্কোরারের তালিকা। এর মধ্যে ২ ভারতীয়।
Fill in soxt
Fill in some text
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনৎ জয়সূর্য। ২৫ ম্যাচে করেছেন ১২২০ রান।
তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী কুমার সঙ্গাকারা। ২৪টি ম্যাচ খেলে ১০৭৫ রান করেছেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তী ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর। এশিয়া কাপে মোট ২৩টি ম্যাচ ৯৭১ রান করেছেন সচিন।
চার নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। এশিয়া কাপে ২১টি ম্যাচ খেলে ৯০৭ রান করেছেন তিনি।
৫ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২৭ ম্যাচে সংগ্রহ ৮৮৩ রান। এবার আরও বাড়ানোর সুযোগ রয়েছে রোহিতের।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন